এক্সপ্লোর

Baghpat Religious Event Deaths: ‘লাড্ডু মহোৎসব’ চলাকালীন বিপত্তি, বাগপতে মঞ্চ ভেঙে পড়ে নিহত ৬, আহত ৫০

Uttar Pradesh Jain Event: পুলিশ জানিয়েছে, ভগবান আদিনাথের মন্দিরে লাড্ডু নিবেদন করতে জড়ো হয়েছিলেন শত শত মানুষ।

বাগপত: ধর্মীয় সমাবেশ চলাকালীন মঞ্চ ভেঙে বিপত্তি উত্তরপ্রদেশে। প্রাণ হারালেন ছ’জন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। আহতদের মধ্যে রয়েছেন মহিলা, রয়েছে শিশুরাও। বেশি ওজন সইতে না পেরেই মঞ্চ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকার্য। শোকের ছায়া এলাকায়। (Baghpat Religious Event Deaths)

মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের বাগপতের বাগুরে এই দুর্ঘটনা ঘটেছে। জৈন সম্প্রদায়ের তরফে সেখানে ‘লাড্ডু মহোৎসবে’র আয়োজন করা হয়েছিল। কয়েকশো মানুষ সেই উপলক্ষে জমায়েত করেন। তাঁদের জন্য বাঁশের মঞ্চ বাঁধা হয়েছিল। লোকজনসমেত সেই মঞ্চই ভেঙে পড়ে। (Uttar Pradesh Jain Event)

পুলিশ জানিয়েছে, ভগবান আদিনাথের মন্দিরে লাড্ডু নিবেদন করতে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। ধর্মীয় সমাবেশে উপস্থিত ছিলেন জৈন সন্ন্যাসীরাও। এত সংখ্যক মানুষের ওজন সইতে পারেনি বাঁশের তৈরি অস্থায়ী মঞ্চটি। সবসুদ্ধ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপে অনেকে আটকেও গিয়েছেন বলে জানা যাচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকার্য।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিকরা। বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে তাঁদের। ঘটনাস্থলে পৌঁছেছে ১০০-র বেশি অ্যাম্বুল্যান্স। এখনও ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে পুণ্যার্থীদের।

বাগপতের জেলাশাসক অস্মিতা লাল বলেন, “গত ৩০ বছর ধরে এই ধর্মীয় সমাবেশের আয়োজন করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছেন ২০ জন পুণ্যার্থী।” এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলার অধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।

বাগপতের পুলিশ প্রধান অর্পিত বিজয়বর্গীয় জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। অল্প চোট পেয়েছেন যাঁরা, তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুণ্যার্থীরা জানিয়েছেন, আদিনাথের নির্বাণপ্রাপ্তি উপলক্ষে প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন হয়। এদিন যেই না সন্ন্যাসীরা লাড্ডু নিবেদন করতে যান, মঞ্চ ভেঙে পড়ে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল
অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফল
Cyclone Arnab Updates: ১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে 'অর্ণব', এখনও চলছে ল্যান্ডফল, ঘূর্ণিঝড়ের প্রভাব এই রাজ্যেও
১৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়েছে 'অর্ণব', এখনও চলছে ল্যান্ডফল, ঘূর্ণিঝড়ের প্রভাব এই রাজ্যেও
SIR Row : 'জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে বা প্রধানমন্ত্রী তাঁকে অপসরণ না করলে...', যা বললেন রাহুল
'জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে বা প্রধানমন্ত্রী তাঁকে অপসরণ না করলে...', যা বললেন রাহুল
Madan Mitra:বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা
বিধায়ক হিসাবে এলাকায় যেতে পারছেন না, এক সুর মদন-শিউলির, মানতে নারাজ অরূপ, মুখ খুলতেই এল খোঁচা

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget