এক্সপ্লোর

Amit Shah: 'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?

Amit Shah on Mallikarjun Kharge: মোদিজি বা তাঁর পরিবারের বিরুদ্ধে কংগ্রেসের আপত্তিকর মন্তব্য এটাই প্রথম নয়। কখনও তাঁর মাকে অপমান করেছে, কখনও তাঁকে 'মৃত্যুর সওদাগর' বলেছে''। আর কী বললেন অমিত শাহ ?

দিল্লি: রবিবার পাটনার একটি অনুষ্ঠানের সভা থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ''মোদি কা বাপ ভি জায়েগা'' মন্তব্য করে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন। খাড়গের এই মন্তব্যের পর বিতর্কের ঝড় বয়ে যায় জাতীয় রাজনীতিতে। ঘটনার সূত্রপাত, পাটনায় একটি সভা থেকে প্রধানমন্ত্রী মোদি ও বিজেপিকে কড়া ভাষায় বেলাগাম আক্রমণ করেন মল্লিকার্জুন খাড়গে। তিনি মোদি সরকারকে চোর বলে অভিহিত করেন এবং বলেন বিজেপির বিরুদ্ধে FIR করে তদন্ত করে জেলে পাঠাবে কংগ্রেস। সেই সময় বিজেপির এক সমর্থক, এই মন্তব্যের প্রতিবাদ করে বলেন, 'মোদি কোথাও যাবে না'। এতেই খাড়গে গর্জে উঠে জবাব দেন, "মোদীর বাবাও যাবেন ("মোদী কা বাপ ভি জায়েগা ... বাপ ভি জায়েগা)।" আর এতেই বাধে রাজনৈতিক তরজা।

মোদিকে নিয়ে মল্লিকার্জুন খাড়গের এই ধরনের বিতর্কিত মন্তব্যের জন্য কংগ্রেসকে পাল্টা আক্রমণ করে বিজেপি। মুখ খোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে খাড়গের মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। অমিত শাহ বলেন, "কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ শিষ্টাচারের সমস্ত সীমা লঙ্ঘন করেছেন। মোদিজি বা তাঁর পরিবারের বিরুদ্ধে কংগ্রেসের আপত্তিকর মন্তব্য এটাই প্রথম নয়। কখনও তাঁর মাকে অপমান করেছে, কখনও তাঁকে 'মৃত্যুর সওদাগর' বলেছে,  কখনও 'চাওয়ালা' বলে তাঁর দারিদ্রতা নিয়ে উপহাস করেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস প্রতিদিন শালীনতার সীমা অতিক্রম করেছে।" 


অমিত শাহের পাশাপাশি কংগ্রেসকে কটাক্ষ করেন বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি। খাড়গের এই ধরণের মন্তব্যের কারণ হিসেবে তিনি যে, দিল্লিতে আসন্ন সমাবেশে লোকজনের সংখ্যা কম হবে বলে পূর্বাভাস পেয়েছেন, তাই কংগ্রেস হতাশ হয়েছে।

মল্লিকার্জুন খাড়গে ঠিক কী বলেছেন ?

পাটনায় কংগ্রেসের একটি সভা থেকে প্রধানমন্ত্রী মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গে বাপু অডিটোরিয়ামের সেই সভা থেকে বলেন যে, "ভোট চুরি করে ওরা সরকার চুরি করে নিয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র সব জায়গায় চোরেদের সরকার। এই সব চোরেদের বিরুদ্ধে FIR করে তদন্ত করে জেলে পুরতে হবে, এদের জেলে পাঠাব আমরা।'' খাড়গের এই মন্তব্যের হঠাৎ প্রতিবাদ শুরু করেন এক ব্যক্তি। তিনি বলেন, 'মোদি কোথাও যাবে না'। ওই ব্যক্তির এই মন্তব্যের পর খাড়গে প্রত্যুত্তরে গর্জে উঠে বলেন, "মোদী কা বাপ ভি জায়েগা ... বাপ ভি জায়েগা।" মোদিকে নিয়ে এমন মন্তব্যের প্রতিবাদ করায় সভার মধ্যেই ওই ব্যক্তিকে মারধর করে কংগ্রেস কর্মীরা। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

ISF Rally : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, কারণ এই...
Kolkata Fire Incident: মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
মর্মান্তিক ঘটনা কলকাতায়, জোড়াবাগানের বহুতলে দাউদাউ আগুন, ভবনের একাংশে একাধিক পরিবারের বসবাস..
Shankar Ghosh:
"মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না, জ্ঞানও জন্মায় না..", ইঙ্গিতপূর্ণ পোস্ট শঙ্কর ঘোষের, কাকে উদ্দেশ্য করে বললেন পর্যটনমন্ত্রী ?
Weather Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যের এই জেলাগুলিতে, হলুদ সতর্কতা জারি করে বড় আপডেট IMD-র
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget