এক্সপ্লোর

Mamata Banerjee on Local train : রাজ্যে আপাতত বন্ধই লোকাল ট্রেন : মুখ্যমন্ত্রী

৩০ অগাস্ট পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ। এর পাশাপাশি রাজ্যে জারি থাকবে বিধি-নিষেধও। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন। এর পাশাপাশি রাজ্যে জারি থাকবে বিধি-নিষেধও। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকায় নানারকম অসুবিধার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। অফিসে পৌঁছনো হোক বা জরুরি প্রয়োজনে কোথাও যাওয়া, দূরপাল্লার যাত্রীদের ক্ষেত্রে অন্যতম মাধ্যম লোকাল ট্রেন। কিন্তু, সেই পরিষেবা দীর্ঘদিন বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে। এই পরিস্থিতিতে কবে ফের লোকাল ট্রেন চালু হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। কিন্তু, লোকাল ট্রেন চালু হয়ে গেলে পুনরায় রাজ্যে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। এদিকে করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, তৃতীয় ঢেউ দেখে নিয়ে লোকাল ট্রেনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাঁরা কলকাতা আসতে চান, তাঁদের অসুবিধা হচ্ছে জানি। বাস-মেট্রো চালু করে দেওয়া হয়েছে। কিন্তু, সেপ্টেম্বরে যেহেতু থার্ড ওয়েভ আসার কথা রয়েছে, তাই আমাদের এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। লোকাল ট্রেনে আসতে পারছেন না বলে অনেকের অসুবিধা হচ্ছে জানি। কিন্তু মানুষের জীবনের থেকে বড় কিছু তো নয়। তাই আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে।

তিনি আরও বলেন, কলকাতার আশপাশের যেসব জেলাগুলো হুগলি, উত্তর ২৪ পরগনা, বর্ধমান এইসব জেলায় যদি ৫০ শতাংশও ভ্যাকসিন সম্পন্ন করে দেওয়া যায় তাহলে রুরাল ট্রেন চালু করে দেওয়া যাবে। কোনও অসুবিধা নেই। বাস, মেট্রো, অটো, দূরপাল্লার ট্রেন- সবই চলছে। কিন্তু, লোকাল ট্রেনটা আরও কিছুটা সময় নিচ্ছি। কারণ, তৃতীয় ঢেউটা দেখে নিতে হবে।

এদিকে কোভিডের হার এই মুহূর্তে আয়ত্তে থাকায় নৈশকালীন বিধিনিষেধ কিছুটা কমানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার থেকে রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। এতদিন পর্যন্ত রাত ৯ টা থেকে জারি হয়ে যেত নৈশকালীন বিধিনিষেধ। যা দু'ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

সেরা শিরোনাম

HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
Microsoft News: বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবা বিপর্যয়! ১১ ঘণ্টারও বেশি বন্ধ Outlook, Teams, Copilot, সমস্যায় OpenAI-র পরিষেবাও
বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবা বিপর্যয়! ১১ ঘণ্টারও বেশি বন্ধ Outlook, Teams, Copilot, সমস্যায় OpenAI-র পরিষেবাও

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget