এক্সপ্লোর

Mamata Banerjee : 'তারেক ভাই...অভিনন্দন' ... খালেদাপুত্র তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে আর কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Mamata Banerjee : ২০ বছর পর বাংলাদেশে মাথা তুলল ধানের শিস। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে বিশাল জয় পেল BNP জোট। 

ঢাকা : ১৭ বছর পর ভোটের মুখে বাংলাদেশে ফিরে দেশবাসীর ভাগ্য বদলানোর বার্তা দিয়েছিলেন প্রয়াত খালেদা জিয়ার পুত্র, BNP-র তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা-পুত্রের কথায় ভরসা রাখল বাংলাদেশ। ২০ বছর পর বাংলাদেশে মাথা তুলল ধানের শিস। তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে বিশাল জয় পেল BNP জোট। 

হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারত বিদ্বেষের জিগির উঠেছে বাংলাদেশে। এই আবহেই খালেদা-পুত্রের ক্ষমতায় আসা। বিএনপির নেতৃত্বে থাকা বাংলাদেশ সরকার ভারতের দিকে কতটা সৌহার্দ্যের হাত বাড়াবে , তা বলবে সময়। তবে তারেকের জয়ের খবর পৌঁছতেই সৌজন্য বার্তা গেল ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফে। 

পদ্মাপারে প্রধানমন্ত্রীর কুর্সিতে প্রয়াত খালেদা জিয়ার পুত্রের অভিষেক এখন কার্যত সময়ের অপেক্ষা। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওপার বাংলার হবু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এপার বাংলার মুখ্যমন্ত্রীও। সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'এই বিরাট জয়ের জন্য তারেক ভাই, তাঁর দল এবং অন্যান্য দলকে আমার অভিনন্দন। বাংলাদেশের সঙ্গে আমাদের সব সময় সুসম্পর্ক বজায় থাকবে এই কামনা করি।' অস্থির বাংলাদেশে স্থিতাবস্থা ফেরানোর শুভকামনাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। ' 

অন্যদিকে, ' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায়ে আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি। ' তারেক রহমানের সঙ্গে পরে ফোনেও কথা বলেন তিনি। 

মহম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশে ভারত-বিদ্বেশের সুর যত চড়া হয়েছে, ততই বেড়েছে পাকিস্তানের সঙ্গে ঢাকার হৃদ্যতা। ভোটের ফলে নজর ছিল ইসলামাবাদেরও।  এখন তারেক রহমান কুর্সিতে বসলে বাংলাদেশের রাজনীতি এই পথে প্রবাহিত হয় কি না , সেটাই দেখার।   

২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন। ধীরে ধীরে তা গণ আন্দোলনের চেহারা নেয়। 
জোরাল হয় শেখ হাসিনার পদত্যাগের দাবি। সেই চাপের মুখে ২০২৪ সালের ৫ অগাস্ট বাংলাদেশ ছাড়তে বাধ্য় হন শেখ হাসিনা।
২০২৪ সালের ৫ অগাস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গণবিক্ষোভের আগুন জ্বলে ওঠে বাংলাদেশে। পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের। তার পর ৮ অগাস্ট মুহম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তার এতদিন পর অনুষ্ঠিত হল ভোট। 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
BJP Workers Attacked: ৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
৫ বছর বাড়ি ছাড়া থাকার পর ফিরে আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগ মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে
Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget