এক্সপ্লোর

Mamata Rally: 'তৃণমূলের মত পার্টি নেই ভারতে ! বিজেপির গ্যাস খেয়ে, গ্য়াস বেলুন হবেন না', কাকে নিশানা মমতার?

Mamata Leads Mass Rally Against LPG Crisis: গ্যাস সঙ্কট নিয়ে প্রতিবাদ মিছিল মমতার। বললেন, 'তৃণমূলের মত পার্টি নেই ভারতে ! বিজেপির গ্যাস খেয়ে, গ্য়াস বেলুন হবেন না'

কলকাতা: ভোটের দামামা বাজতেই CPM ও BJP যখন প্রার্থীতালিকা প্রকাশ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই কোনও কিছু পরোয়া না করে রাজপথে প্রতিবাদ মিছিলে হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুদ্ধের আবহে দেশ তথা বাংলাজুড়ে যেভাবে গ্যাস সঙ্কট মানুষকে বিপদে ফেলেছে তার প্রতিবাদে এই মিছিল করেন তিনি। মমতার সঙ্গ দেন ফিরহাদ হাকিম ও অন্যান্য নেতা-মন্ত্রীরাও।

গত সপ্তাহেই এসআইআর ইস্যু নিয়ে বড় আন্দোলনে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা পাঁচ দিন ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেন। আর রবিরার ভোট ঘোষণার পর ফের পথে নামেন তিনি। কলেজ স্কোয়ার থেকে শুরু হয় এই মিছিল। তারপর ডোরিনা ক্রসিং-এ সভা থেকে তীব্র আক্রমণ করেন বিজেপিকে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '' তৃণমূলের মত দেশে একটা পার্টি দেখাও, যারা মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত ''। তিনি গ্যাস সঙ্কটের প্রতিবাদের পাশাপাশি নির্বাচন কমিশনকে আক্রমন শানালেন। রাতারাতি মুখ্যসচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে এবং রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তরে এই বদলকে চক্রান্ত বলে দাবি করেছেন মমতা। তবে কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভোট শেষ না-হওয়া পর্যন্ত নির্বাচনের কোনও কাজ করতে পারবেন না তাঁরা। পাশাপাশি, রাজ্যের ডিজিপি পীযূষ পাণ্ডে এবং কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকারকেও পদ থেকে সরিয়েছে নির্বাচন কমিশন।

সভা থেকে মমতা বলেন, 'আজ যে বড় কথা বলছেন, তাঁকে আমি অনেক সাহায্য করেছি। দলের উর্ধে গিয়েও সাহায্য করেছি। বিজেপির গ্যাস খেয়ে, গ্য়াস বেলুন হবেন না ''!

গ্যাস সঙ্কটের প্রসঙ্গের মাঝে নির্বাচন নিয়েও বলেন মমতা। তিনি বলেন, "আগে দিল্লির সঙ্কট থেকে মুক্ত হও, ২০২৬-এ তোমার সরকার পড়ে যাবে।'' তিনি আরও বলেন, '' কাকে ভয় দেখাচ্ছেন? ওই সব এজেন্সি নিয়ে এসে ধমকানি..."

উল্লেখ্য, গ্যাস সঙ্কট মোকাবিলার জন্য নবান্নে একটি জরুরি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্কট সমস্যার সমাধান করতে ডিলারদের সঙ্গে আলোচনা হয় এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যাতে মজুত থাকা গ্যাস বাইরে না পাঠানো হয়। নতুন কমিটি সহ চালু করা হয়েছে হেল্পলাইন ডেস্কও। মমতা জানান, ''এসআইআর-এর নাম কাটার দিকে না তাকিয়ে, মানুষের অধিকার না কেড়ে গ্যাসের সমস্যা মেটান। মানুষের স্বার্থে বিকল্প কিছু ভাবতে হবে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Typhoon Dolphin : আছড়ে পড়ল রাক্ষুসে টাইফুন, চলল ধ্বংসলীলা, বিদ্যুৎহীন ১৪ হাজার বাড়ি, হাই অ্যালার্ট জারি
আছড়ে পড়ল রাক্ষুসে টাইফুন, চলল ধ্বংসলীলা, বিদ্যুৎহীন ১৪ হাজার বাড়ি, হাই অ্যালার্ট জারি
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget