এক্সপ্লোর

করোনা আক্রান্ত জেপি নাড্ডা, দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট মমতার

উল্লেখ্য, বুধবার রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা। দু'দিনের সফরে ভবানীপুর ও ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। এই সফরের দুদিনের মধ্যে করোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

কলকাতা : করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান জেপি নাড্ডা। ট্যুইটারে নিজে এই খবর দেন তিনি। জানিয়েছেন, আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন। এরপরই ট্যুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েছি। তাঁর সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করি। এই সময় আমার প্রার্থনা তাঁর এবং তাঁর পরিবারের সঙ্গে আছে।"
রবিবার হিন্দিতে একটি টুইটবার্তায় নাড্ডা লেখেন, "করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় আমি পরীক্ষা করিয়েছিলাম। তাতে রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই আইসোলেশনে আছি। কোভিডের যাবতীয় নিয়ম মেনে চলছি। আমার আবেদন, গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে নমুনা পরীক্ষা করিয়ে নিন।" উল্লেখ্য, বুধবার রাজ্যে এসেছিলেন জেপি নাড্ডা। দু'দিনের সফরে ভবানীপুর ও ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। এই সফরের দুদিনের মধ্যে করোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দলের নেতা কর্মীদের পাশাপাশি বহু সাধারণ মানুযের সংস্পর্শে এসেছিলেন তিনি। কীভাবে তাঁদের চিহ্নিত করা হবে? স্পষ্টতই, নাড্ডার আক্রান্ত হওয়ার খবরে দুশ্চিন্তা বেড়েছে বঙ্গ বিজেপির অন্দরে। এদিকে ডায়মন্ড হারবারে সফর ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে। আমতলা থেকে শিরাকোল অবরোধ করে তৃণমূল। দফায় দফায় আটকানো হয় নাড্ডার কনভয়। নাড্ডার কনভয় সহ বেশ কয়েকটি গাড়িতে হামলা হয় বলে অভিযোগ বিজেপির। কয়েকটি গাড়ির কাচ ভাঙে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে রিপোর্ট তলব করে কেন্দ্রীয় সরকার। রাজ্যপালের রিপোর্টে যথেষ্ট নিরাপত্তা না থাকার অভিযোগ করেছেন রাজ্যপাল। রিপোর্ট পেয়েই স্বরাষ্ট্রমন্ত্রক মুখ্যসচিব ও ডিজিপিকে তলব করেছে। যা নিয়ে চরমে পৌঁছে গিয়েছে কেন্দ্র রাজ্য-কেন্দ্র সংঘাত। রাজনৈতিক সংঘাতকে সরিয়ে এবার নাড্ডার সুস্থতা কামনা করলেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget