এক্সপ্লোর

মমতা দ্রুত মাঠে নেমেছেন, করোনায় কিংকর্তব্যবিমূঢ় রাজ্য বিজেপি

করোনার ধাক্কায় তালা পড়েছে রাজনীতির কারবারে।

দীপক ঘোষ, কলকাতা: দীর্ঘ কয়েক বছর ধরে আস্তে আস্তে যেভাবে এ রাজ্যে নিজেদের পায়ের তলায় মাটি শক্ত করেছে বিজেপি, সেই মাটি দুর্বল হচ্ছে না তো? এই প্রশ্ন এখন কুরে কুরে খাচ্ছে গেরুয়া শিবিরকে। কারণ করোনার ধাক্কায় তালা পড়েছে রাজনীতির কারবারে। দার্জিলিং থেকে দরিয়াগঞ্জ এখন রাজনীতিমুক্ত। শারীরিক দূরত্ব তৈরি হয়েছে, বেড়েছে মানসিক নৈকট্য। এক সুর, এক মনে এখন শুধু করোনার বিরুদ্ধে লড়াই। এই পরিস্থিতি কত দিন চলবে, কেউ জানে না। একদিন তো থামবে, কিন্তু তত দিনে তেল-জল খাওয়া মেশিনের মতো ছুটতে থাকা  রাজনীতির রথে যেন মোর্চা না পরে যায়। কারণ সবাই এখন ঘরবন্দি।

করোনা নিয়ন্ত্রণে এলে একদিন দুম করেই পুর ভোটের ঘন্টা বাজিয়ে দেবে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের জন্য প্রস্তুতির কাজে মাত্র হাত দিয়েছিল গেরুয়া শিবির। ওমনি হঠাৎই ঝাঁপ বন্ধ করে দিয়ে সব গৃহবন্দি। এই পরিস্থিতিতে কী করা যায়, এই নির্বাসন পর্বকে কিভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে ভাবতে ভাবতে একটা উপায় বের করেছে বিজেপি। জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে, এখনই পুরভোটের প্রার্থী তালিকা তৈরি করে ফেলার জন্য। রাজ্যের সব পার্টি অফিসে প্রার্থী হবার আবেদন পত্র জমা নেবার জন্য যে ড্রপ বক্স রাখা হয়েছিল, সেই সব আবেদন গুলিও খতিয়ে দেখতে বলা হয়েছে। তারপর জেলা দফতর গুলি নিজেদের জোনাল কমিটির কাছে সেই তালিকা পাঠাবে চূড়ান্ত অনুমোদনের কাছে।

করোনার ধাক্কায় দল  কর্মসূচিহীন। লোকজন নিয়ে মানুষের বিপদে  হইহই করে নেমে যাওয়াও যাচ্ছে না। নিজেদের হাতে প্রশাসন নেই। মমতা ব্যানার্জির নির্দেশ পেয়ে তৃণমূলের ২২ জন সাংসদ পৌঁছে গেছেন নিজেদের নির্বাচনী এলাকায়। বিজেপির ১৮ জন সংসদ আছেন বটে, কিন্তু বঙ্গীয় রাজনীতির নিয়মে তারা নাকি আমলা স্তরে কলকে পান না। এই প্রসঙ্গে বিজেপির নেতা সায়ন্তন বসু বলেন," দিলীপ ঘোষের ফোনই তুলতে চান না ডিএম-এসপি, বাকিদের অবস্থা স্বাভাবিকভাবেই তথৈবচ । সুতরাং সাংসদ হলেও , ওনাদের কিছুই করণীয় নেই প্রশাসনিক স্তরে।"

তাহলে কি কৌশল দলের? মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছেন, সামনে থেকে করোনা যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন। আর করোনা এখন গেরুয়া নেতাদের ঠেলে দিয়েছে লোকচক্ষুর আড়ালে। বিজেপি ঠিক করেছে, প্রচারকে হাতিয়ার করেই টিকে থাকতে হবে এই স্রোতের বিরুদ্ধে। দলের সাংসদরা তাদের সাংসদ তহবিল থেকে বরাদ্দ করে দিচ্ছেন করোনা মোকাবিলায়, সেটাকেই বিরাট করে প্রচার শুরু করেছে বিজেপি। যদিও কটাক্ষও উড়ে আসছে যথারীতি। বামেরা বলছে, মোটা টাকা তো বেতন পান ওনারা, এক টাকাও তো  দিলেন না। এমপি ল্যাডের এক টাকাও ওনাদের কারও নয়। ওটা পাবলিকের টাকা। ওনাকে শুধু ক্ষমতা দেওয়া আছে সংসদ তহবিলের টাকা জনগণের জন্য খরচ হবে, কিন্তু কোন খাতে খরচ হবে সেই সিদ্ধান্ত জানানোর। কেন্দ্রীয় সরকার যে প্যাকেজ ঘোষণা করেছে, সেটাকেই হাতিয়ার করে সামাজিক মাধ্যমে হৈচৈ ফেলে দিতে চাইছে গেরুয়া শিবির। প্রচার-প্রোপাগান্ডায় তাদের আইটি সেল-এর "দক্ষতা" প্রশ্নাতীত। সূত্রের খবর, তাদের কাছে নির্দেশ গিয়েছে, কেন্দ্রের বিজেপি সরকার এই সঙ্কটে যে "নজিরবিহীন" পদক্ষেপ নিয়েছে, তার জয়জয়কার ধ্বনি গুঞ্জরিত হোক সামাজিক মাধ্যমে। বর্তমান সঙ্কটে এটাই হতে পারে ভবিষ্যতের ডিভিডেন্ড।

এদিকে কংগ্রেস দলটা এখন কার্যত গৃহবন্দি। চিকিৎসকের পরামর্শ মেনে দলের প্রদেশ সভাপতি সৌমেন মিত্র গৃহবন্দি। একমাত্র দিল্লিতে সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে অধীর চৌধুরিকে। তবে ভিন্ন ছবি বামেদের। তারা এই দুর্যোগে জনসংযোগ বজায় রেখেছে। কোথাও সচেতনতা অভিযান, কোথাও মাস্ক, কোথাও স্যানিটাইজার আর এখন বাম কর্মীদের এখন খাবার বিলি করতেও দেখা যাচ্ছে।

সব মিলিয়ে বঙ্গীয় রাজনীতিতে অ্যাডভান্টেজ তৃণমূল।

সেরা শিরোনাম

Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Gyanesh Kumar Case : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সব মামলার শুনানি স্থগিত, কী জানাল সুপ্রিম কোর্ট?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সব মামলার শুনানি স্থগিত, কী জানাল সুপ্রিম কোর্ট?
Election Expenditure Recovery: ভোটে জিতে দলবদল-পদত্যাগ, অন্য দলে গিয়ে ফের প্রার্থী, উপনির্বাচনের খরচ কেন মানুষ বইবেন? উঠল প্রশ্ন, নোটিস দিল সুপ্রিম কোর্ট
ভোটে জিতে দলবদল-পদত্যাগ, অন্য দলে গিয়ে ফের প্রার্থী, উপনির্বাচনের খরচ কেন মানুষ বইবেন? উঠল প্রশ্ন, নোটিস দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget