এক্সপ্লোর

Uttar Pradesh Violence: খাবার টেবিলে স্যালাড দিতে দেরি, স্ত্রীকে কুপিয়ে খুন করল উত্তরপ্রদেশের যুবক

এই ঘটনার সময়ে ধস্তাধস্তিতে আহত হয়েছে তাঁর ছেলেও। পুলিশ সূত্রে খবর ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই ব্যক্তি পলাতক। 

উত্তরপ্রদেশ: আবারও অদ্ভুদকাণ্ড যোগীরাজ্যে। খাবার সময়ে স্বামীকে স্যালাড দিতে দেরি হয়েছিল স্ত্রীর। রেগে যায় স্বামী, আর সেই রাগেই স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলার গোগওয়ান জালালপুর এলাকায়। জানা গিয়েছে, এই ঘটনার সময়ে ধস্তাধস্তিতে আহত হয়েছে তাঁর ছোট একটি ছেলেও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম মুরলী। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই ব্যক্তি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মুরলী নামে ওই ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে থানায়। 

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। স্থানীয়দের বয়ান অনুযায়ী, প্রতিদিন রাতেই খাওয়ার পাতে স্যালাড খেতেন মুরলী। তবে এ দিন খানিক্ষণ দেরি হয়ে যায়, আর তাতেই বিপত্তি। এই বিষয়ে কথা বলতে গিয়ে পুলিশের মুখপাত্র বলেছেন, রোজের মতো এদিনও মুরলী রাতের খাবারের সঙ্গে স্যালাড চেয়েছিলেন। তবে সেই সময়ে অন্য কাজে ব্যস্ত ছিলেন তাঁর স্ত্রী। খানিক দেরি হয়ে যায় স্যালাড দিতে। খাবারের সঙ্গে স্যালাড না পেয়েই বেজায় চটে যান ব্যক্তি। শুরু হয় অশান্তি।

রাগের বশে সামনে থাকা কোদাল দিয়েই স্ত্রীকে আঘাত করেন ওই ব্যক্তি। ঘটনায় বাবাকে থামাতে সামনে এগিয়ে আসে তাঁদের ছেলে। তখন কোদালের আঘাতে সেও আহত হয়।প্রতিবেশীরাও একই কথা জানিয়েছেন। বলেছেন, সোমবার রাতে স্যালাড দেওয়া নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা তুঙ্গে পৌঁছয়। যার পরিণতি হয় ভয়াবহ।

মুরলী এবং তাঁর স্ত্রীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন রাতেই। এসে তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মুরলীর স্ত্রী এবং ছেলে। পুলিশকে খবর দেওয়া পাশাপাশি ওই প্রতিবেশীরাই মুরলীর স্ত্রী এবং ছেলেকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাকালে গেলে মুরলীর স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আপাতত উত্তরপ্রদেশের একটি হাসপাতালেই চিকিৎসাধীন তাঁদের ছেলে।

সেরা শিরোনাম

মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?

ভিডিও

Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget