এক্সপ্লোর

উত্তরপ্রদেশের মন্ত্রী পরিচয়ে গোয়ায় সরকারি গেস্ট-হাউসে দিনযাপন, গ্রেফতার ভুয়ো

গ্রেফতার করা হয়েছে তাঁর ৪ সহযোগীকেও।

পানাজি: নিজেকে উত্তরপ্রদেশের মন্ত্রী পরিচয় দিয়ে ভুয়ো নথি জমা করে গোয়ার সরকারি গেস্টহাউসে ১০ দিন কাটানোর অভিযোগে ধৃত ব্যক্তি। গ্রেফতার করা হয়েছে তাঁর ৪ সহযোগীকেও। বৃহস্পতিবার, গোয়া পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে, পাঁচজনকে ওই গেস্টহাউস থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ কুমার সবন্ত পুলিশকে মূল অভিযুক্ত সুনীল সিংহের বিষয়ে অবগত করেন। এরপরই, ওই গেস্টহাউস থেকে ভুয়ো মন্ত্রী ও তাঁর চার সহযোগীকে পাকড়াও করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই গেস্ট হাউসে গত ১২ দিন ধরে থাকছিলেন ধৃতেরা। এমনকী, গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদনও করেছিলেন। সেখানে, নিজেকে উত্তরপ্রদেশের সমবায় মন্ত্রী হিসেবে পরিচয় দেন সুনীল। যে কারণে, তাঁকে গোয়া পুলিশের তরফে ব্যক্তিগত নিরাপত্তাও প্রদান করা হয়েছিল। তবে, তাঁর ব্যবহার নিয়ে সন্দেহ হওয়ায়, সবন্ত গোয়া পুলিশকে খোঁজ নিতে বলেন। মঙ্গলবার সুনীল সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার মুখ্যমন্ত্রী বলেন, আমি ক্রাইম ব্রাঞ্চকে নির্দেশ দিই এই ব্যক্তিকে গ্রেফতার করতে। উনি চিঠি ও ইমেল জাল করে নিজেকে উত্তরপ্রদেশের মন্ত্রী হিসেবে পরিচয় দেন। এমনকী, ওই পরিচয়ে গোয়ার সমবায় মন্ত্রী গোবিন্দ গাওড়ের সঙ্গেও দেখা করেন। গাওড়ে বলেন, আমাকে বলা হয়, উনি উত্তরপ্রদেশের সমবায় মন্ত্রী ও রাজ্যের অতিথি। আমি ১০ মিনিটের মতো সময় ওনার সঙ্গে কথা বলেছি। আমারও ওনার কথায় কিছুটা সন্দেহ হয়েছিল। বাড়ি ফিরে ইন্টারনেটে তথ্যও খুঁজেছিলাম। কিন্তু ওনার সম্পর্কে কিছু পাইনি। তবে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় এই বিষয়টি মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। গোয়া ক্রাইম ব্রাঞ্চের তরফে জানানো হয়েছে, ধৃতেরা উত্তরপ্রদেশ সরকারের নথি জাল করেছিল। অভিযুক্তরা এমনকী প্রধান অতিথি হিসেবে একটি স্কুলের অনুষ্ঠানেও উপস্থিত ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Cyber Crime : সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
সাইবার অপরাধ দমনে ৩,৭১৮টি মোবাইল অ্যাপ ব্লকের কথা জানাল কেন্দ্র, ১১,১৫৮ কোটি টাকা রক্ষা
Earthquake : বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget