এক্সপ্লোর

Manipur Violence:  মণিপুরে বড় রদবদল !  মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন বীরেন সিং

Biren Singh Resigns : সূত্রের খবর, কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের হুমকির পরই দিল্লি থেকে চাপ আসে তাঁর ওপর। সেই কারণেই জাতিগত হিংসা শুরুর ২ বছর পর পদত্যাগ করতে বাধ্য় হলেন সিং।

 


Biren Singh Resigns : হিংসাবিধ্বস্ত মণিপুরে (Manipur Violenc)  এবার বড় রদবদল। মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন এন বীরেন সিং (Biren Singh Resigns)। রবিবার রাজধানী ইম্ফলে গভর্নরের সঙ্গে দেখা করার পর পদত্যাগ করেছেন তিনি। সূত্রের খবর, কংগ্রেসের অনাস্থা প্রস্তাবের হুমকির পরই দিল্লি থেকে চাপ আসে তাঁর ওপর। সেই কারণেই জাতিগত হিংসা শুরুর ২ বছর পর পদত্যাগ করতে বাধ্য় হলেন সিং।

চাপ তৈরি করছিল কংগ্রেস
সূত্রের খবর, মণিপুরে শাসক বদলাতে বিজেপি বিধায়কদের সমর্থন আদায়ে আত্মবিশ্বাসী ছিল কংগ্রেস। বিজেপির এই বিধায়করাই সিংয়ের নেতৃত্ব নিয়ে অসন্তুষ্ট ছিলেন। ইতিমধ্যেই রাজ্যের এই পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে অবহিত করেছিলেন মণিপুরের রাজ্যপাল অজয় ​​ভাল্লা। 

পদত্যাগপত্রে কী লিখেছেন সিং
এদিন পদত্যাপত্রে সিং বলেছেন, “ মণিপুরের জনগণের সেবা করা সম্মানের বিষয়। প্রতিটি মণিপুরীর স্বার্থ রক্ষার জন্য সময়মতো পদক্ষেপ, হস্তক্ষেপ ও উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।" আজ বিজেপির উত্তর-পূর্ব মণিপুরের ইনচার্জ সম্বিত পাত্র, রাজ্য বিজেপির সভাপতি এ শারদা এবং কমপক্ষে ১৯ জন বিধায়ক সিংয়ের সঙ্গে ছিলেন।

কোথায় সংঘাতের শুরু
কিছুদিন ধরেই সিংয়ের সঙ্গে সংঘাতের পথে যাচ্ছিল কেন্দ্র। মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়াই পার্বত্য জেলাগুলিতে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন করা হয়েছিল। যা সিংয়ের কাছে ছিল বড় বার্তা। এদিন সকালে সিং নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, দলের ভিতরে-বাইরে চাপের মুখেই এই পদত্যাগপত্র দিয়েছেন তিনি।

কংগ্রেসের কৌশল চাপে রাখছিল বিজেপিকে ?
কনরাড সাংমার এনপিপি থেকে সমর্থন প্রত্যাহার করার পরেও মণিপুরে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা ছিল। তবে কিছু বিধায়ক নেতৃত্বে পরিবর্তন চাইছিলেন। ফ্লোর টেস্টের পরিস্থিতি দেখা দিলে দল ছেড়ে যাওয়ার হুমকিও দিয়েছিলেন তাঁরা। সূত্রের খবর, বিজেপির এই বিধায়করা কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে পারতেন। নতুন করে তাই সিংয়ের বিষয়ে আর ঝুঁকি নেননি মোদি-শাহ। 

বীরেন সিংয়ের পদত্যাগেের পর বিরোধীদের প্রতিক্রিয়া
মুখ্য়মন্ত্রীর এই পদত্যাগের পর আইটিএলএফ কুকি জো-এর মুখপাত্র গিঞ্জা ভুয়ালজং বলেছেন, "আগামীকাল বিধানসভায় একটি অনাস্থা প্রস্তাব এলে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হত।" 

BSNL Recharge Plan : দিনে ৩ টাকা খরচে ডেটা ও কলের সুবিধা, এই কোম্পানি দিচ্ছে দারুণ রিচার্জ প্ল্যান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest: 'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
CJP Protest: 'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
ABP Ananda Top 10, 26 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 26 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Dharmendra Pradhan Resignation: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় 'বিজয় সমাবেশ'র আহ্বান সৃজনের, 'কারও হার-জিতের কিছু নেই', মত রুদ্রনীলের
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় 'বিজয় সমাবেশ'র আহ্বান সৃজনের, 'কারও হার-জিতের কিছু নেই', মত রুদ্রনীলের
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget