এক্সপ্লোর

Manipur Violence: অধীরের নেতৃত্বে অশান্তি-বিধ্বস্ত মণিপুরে 'INDIA'

INDIA on Manipur Violence: মণিপুরে হিংসা অব্যহত। এখনও মণিপুর নিয়ে সংসদে কেন নীরব মোদি? প্রশ্ন বিরোধীদের।

মণিপুর: মণিপুরে হিংসা অব্যহত। পরিস্থিতি (Manipur Violence) সরেজমিনে খতিয়ে দেখতে, আজ রওনা বিরোধী জোট 'ইন্ডিয়া'র প্রতিনিধি দলের। দলে ১৬টি দলের মোট ২১ জন সাংসদ। কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরীর (Adhir Chowdhury) নেতৃত্বে রওনা প্রতিনিধিদলের। দলে রয়েছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব, ডিএমকের কানিমোঝি-সহ একঝাঁক হেভিওয়েট নেতা।

চলতি সপ্তাহেই ফের এলোপাথারি গুলি

প্রসঙ্গত, মণিপুরে হিংসা অব্যহত। চলতি সপ্তাহেই ফের এলোপাথারি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। একাধিক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করেন স্থানীয়রা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল নিরাপত্তাবাহিনীর সদস্যরা। হামলাকারীদের সরাতে গিয়েই দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণ চলে বলে জানা গিয়েছে। এমনকি কাংপোকপি জেলায়, নিরাপত্তারক্ষী বাহিনীর দুটি বাসে আগুনও ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

তিন মাস ধরে হিংসার আগুন জ্বলছে মণিপুরে

মূলত গত তিন মাস ধরে হিংসার আগুন জ্বলছে মণিপুরে।  অগ্নিসংযোগ, লুঠ এবং নারী নির্যাতনের মতো ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। গোটা হিংসাকাণ্ডে এখনও অবধি, ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার নির্মম ঘটনা অলিতে গলিতে। তবে গত ৪ মে যাবতীয় নৃশংসতার সীমা পেরিয়ে গিয়েছে। দুই মহিলাকে গণধর্ষণের পর বিবস্ত্র অবস্থায় রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য ভাইরালও হয়ে যায়।

৪ মে যাবতীয় নৃশংসতার সীমা পেরিয়ে যায়

এই ঘটনায় একনাবালক -সহ সাতজনের বিরুদ্ধে উঠে এসেছে এই বিস্ফোরক অভিযোগ।এদিকে প্রাথমিকভাবে, কার্যত নীরব ছিল পুলিশ এবং এমনকি কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গত ১৯ জুলাই ২৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হতে ক্ষোভে ফেঁটে পড়ে মণিপুর-সহ গোটা দেশ। তবে এই ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতার করা শুরু করে পুলিশ। এবং ওই ভিডিওটি যে ব্যাক্তি শ্যুট করেছেন, তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন, জয়েও এল না স্বস্তি ! নন্দীগ্রামের এই পঞ্চায়েত প্রধানের পদ হাতছাড়া হতে চলেছে TMC-র

'এখনও মণিপুর নিয়ে সংসদে কেন নীরব মোদি ?'

স্বাভাবিকভাবেই মণিপুরের এই ঘটনার আঁচ ছড়িয়েছে গোটা দেশে। সংসদের বাদল অধিবেশন উত্তাল হয়ে উঠেছে।এহেন  পরিস্থিতিতে বিরোধীদের প্রশ্ন, এখনও মণিপুর নিয়ে সংসদে কেন নীরব মোদি? প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তুলেছেন বিরোধীরা। শুক্রবার, মণিপুরকাণ্ডের প্রতিবাদে কলকাতায় মিছিল করেছে মহিলা তৃণমূল কংগ্রেসও (TMC)। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget