এক্সপ্লোর

মনমোহন জানতে চেয়েছিলেন পদত্যাগ করবেন কিনা, বললেন মন্টেক

মন্টেক একটি বই লিখেছেন, নাম ব্যাকস্টেজ: দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াজ হাই গ্রোথ ইয়ার্স। তিনি বলেছেন, মনমোহন তখন আমেরিকা সফরে ছিলেন। তাঁর প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ইস্যুতে পদত্যাগ ঠিক নয়।

নয়াদিল্লি: ২০১৩-য় রাহুল গাঁধী সাংবাদিক বৈঠকে সরকারি অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলার পর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ যোজনা কমিশনের সে সময়ের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ আহলুওয়ালিয়ার কাছে জানতে চান, তাঁর পদত্যাগ করা উচিত কিনা। মন্টেক নিজে এই দাবি করেছেন। মন্টেক একটি বই লিখেছেন, নাম ব্যাকস্টেজ: দ্য স্টোরি বিহাইন্ড ইন্ডিয়াজ হাই গ্রোথ ইয়ার্স। তিনি বলেছেন, মনমোহন তখন আমেরিকা সফরে ছিলেন। তাঁর প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ইস্যুতে পদত্যাগ ঠিক নয়। মনমোহন সিংহ সরকারকে তুমুল বিড়ম্বনায় ফেলে রাহুল গাঁধী আদালতে অপরাধী আইনপ্রণেতাদের ব্যাপারে সুপ্রিম কোর্টকে পাশ কাটানো ইউপিএ সরকারের একটি বিল প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন। রাহুল বলেন, এই অর্ডিন্যান্স ‘কমপ্লিট ননসেন্স, এটা ছিঁড়ে ছুঁড়ে ফেলা উচিত’। মনমোহন অবশ্য আমেরিকা থেকে দেশে ফিরে পদত্যাগের সম্ভাবনা অস্বীকার করেন, যদিও তিনি যে অসন্তুষ্ট তা বোঝা গিয়েছিল। মন্টেক বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সঙ্গে নিউ ইয়র্ক গিয়েছিলেন। তাঁর ভাই, অবসরপ্রাপ্ত আইএএস সঞ্জীব ফোন করে জানান, প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে তিনি একটি নিবন্ধ লিখেছেন। সেটি তিনি মন্টেককে ইমেল করেন, বলেন, তাঁর আশা, এতে মন্টেক অস্বস্তিতে পড়বেন না। সেই নিবন্ধ সংবাদ মাধ্যমে দারুণ প্রচারিত হয়, বলা হয়, লেখক যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের ভাই। লেখাটি তিনি পাঠান প্রধানমন্ত্রীকে। তিনি নিঃশব্দে তা পড়েন। তারপর আচমকা জিজ্ঞেস করেন, তাঁর কী মনে হয়, তাঁর কি পদত্যাগ করা উচিত। মন্টেক বলেছেন, কংগ্রেস দাবি করে, রাহুল স্বাভাবিকভাবেই তাদের নেতা, তাঁকে আরও বড় ভূমিকা নিতে হবে। তাই তিনি যখন ওই অর্ডিন্যান্সের বিরোধিতা করেন, দলের যে বরিষ্ঠ নেতারা আগে অর্ডিন্যান্সটি সমর্থন করেছিলেন, তাঁরাও পুরোপুরি ঘুরে যান। অথচ এঁরাই আগে জনসমক্ষে তা আনার পক্ষে সওয়াল করেছিলেন।

সেরা শিরোনাম

Road Accident: গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
ABP Ananda Top 10,18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget