এক্সপ্লোর

Manmohan Singh Last Rites: রাতেই AIIMS থেকে বের করা হবে মরদেহ, শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মনমোহনের, সাতদিনের শোক

Manmohan Singh Death:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে প্রিয়ঙ্কা গাঁধী, রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মনমোহনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সকলে।

নয়াদিল্লি: প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ৯২ বছর বয়সে দিল্লির AIIMS-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে প্রিয়ঙ্কা গাঁধী, রাহুল গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মনমোহনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সকলে। (Manmohan Singh Last Rites)

বৃহস্পতিবার রাতে AIIMS-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন। জানা গিয়েছে, রাতে বাড়িতে জ্ঞান হারান তিনি। শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি AIIMS-এ আনা হলেও শেষরক্ষা হয়নি। পৌনে দু'ঘণ্টার লড়াইয়ের পর মারা যান মনমোহন। তাঁর পরিবার, কংগ্রেসের নেতারা হাসপাতালে উপস্থিত ছিলেন। গিয়েছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। (Manmohan Singh Death)

দিল্লি সূত্রে খবর, শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মনমোহনের।  আজ রাতেই হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হবে মরদেহ। সমস্ত সরকারি কাজকর্ম কালকের জন্য বাতিল করে দেওয়া হয়েছে। আগামী কাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়েছে বলে খবর। মনমোহনের প্রয়াণে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে। সকাল ১১টায় মন্ত্রিসভার বৈঠক, তার পরই সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হতে পারে।

মনমোহনের প্রয়াণে কংগ্রেসের তরফেও দলের সমস্ত কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। দলের প্রতিষ্ঠা দিবসের উদযাপনও বন্ধ থাকছে আগামী সাতদিনের জন্য। দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, মনমোহনের প্রতি শ্রদ্ধা থেকে, তাঁর প্রয়াণে শোকপালনেই এই সিদ্ধান্ত। এই মুহূর্তে দিল্লি AIIMS চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পুলিশ আধিকারিক এবং বিরাট পুলিশবাহিনী মোতায়েন রয়েছে সেখানে। নিরাপত্তা সংক্রান্ত তদারকি চলছে। নামানো হয়েছে আধা সামরিক বাহিনী। 

২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত কয়েক মাসে আরও ভেঙে পড়েছিল শরীর। শেষ বার গত বছর সংসদে দেখা যায় মনমোহনকে। এ বছরের গোড়ায় রাজ্যসভার সাংসদ হিসেবে অবসর নেন মনমোহন। ইদানীং জনসমক্ষে সেভাবে দেখাও যেত না তাঁকে। ৯২ বছর বয়সে সকলকে ছেড়ে চলে গেলেন তিনি।

AIIMS জানিয়েছে, বাড়িতে জ্ঞান হারান মনমোহন। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয় তাঁর। তার পর আনা হয় হাসপাতালে। ভর্তি করা হয় জরুরি বিভাগে। ICU-তে চিকিৎসকরা দেখছিলেন মনমোহনকে। কিন্তু সব চেষ্টা বৃথা করে চলে গেলেন মনমোহন। এর আগে একাধিক বার বাইপাস সার্জারি হয় মনমোহনের। শেষ বয়সে চেহারা একেবারে ভেঙে গিয়েছিল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jammu And Kashmir News: ভিড়ে ঠাসা বাজারের মধ্যেই জঙ্গি হামলা, চোখের নিমেষে গুলিতে ঝাঁঝরা জম্মু-কাশ্মীরের পুলিশকর্মী
ভিড়ে ঠাসা বাজারের মধ্যেই জঙ্গি হামলা, চোখের নিমেষে গুলিতে ঝাঁঝরা জম্মু-কাশ্মীরের পুলিশকর্মী
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
Birth Certificate Scam: TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
TMC আমলে SIR চলাকালীন 'বার্থ-ডেথ সার্টিফিকেট নিয়ে দুর্নীতি'! কলকাতা থেকে জেলায় পুলিশি অভিযান
CM Suvendu Adhikari: 'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর
'কোনও মহিলার উপর কিছু ঘটলে...', নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি-হ্যান্ড মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget