এক্সপ্লোর

করোনাভাইরাস টেস্টের রিপোর্ট নেগেটিভ, এইমস-এ মনমোহনের অবস্থা স্থিতিশীল, খবর সূত্রের

তাঁর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেগুলির কয়েকটির রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি। দু-একদিনের মধ্যে তিনি ছাড়া পেতে পারেন বলেও খবর। এ

নয়াদিল্লি: মনমোহন সিংহের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তিনি স্থিতিশীল বলে খবর। তাঁর কোভিড-১৯ পরীক্ষার ফলও নেগেটিভ বলে এইমস সূত্রে জানা গিয়েছে। নতুন ওষুধের প্রতিক্রিয়ায় শরীর খারাপ হওয়ায় ও জ্বর নিয়ে রবিবার রাতে এইমস-এ ভর্তি হন ৮৭ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁকে ওই হাসপাতালের কার্ডিও-থোরাসিক সায়েন্সেস সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রথম সারির এই কংগ্রেস নেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি সোমবার ‘আগের চেয়ে ভাল’ আছেন, সারাদিনে আর জ্বর আসেনি। তবে তাঁর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সেগুলির কয়েকটির রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে সূত্রটি। দু-একদিনের মধ্যে তিনি ছাড়া পেতে পারেন বলেও খবর। একটি সূত্রে বলা হয়েছে, তাঁর করোনাভাইরাস সংক্রমণ হয়নি, এ ব্য়াপারে নিশ্চিত হতে নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, ফল নেগেটিভ। নতুন ওষুধের ক্ষতিকর প্রতিক্রিয়া দেখা দেওয়ায় পরীক্ষানিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য তাঁকে ভর্তি করা হয় বলে জানিয়েছে আরেকটি সূত্র। বলেছে, জ্বরের অন্য কারণগুলি সম্পর্কে নিশ্চিত হতে পরীক্ষা করা হচ্ছে, যথেষ্ট সেবাযত্ন, খেয়াল রাখা হচ্ছে তাঁর। তিনি স্থিতিশীল, কার্ডিও-থোরাসিক কেন্দ্রের ডাক্তারদের টিম তাঁর খেয়াল রাখছে। তাঁর সব শারীরিক মাপকাঠি ঠিক রয়েছে। প্রসঙ্গত, বর্তমানে মনমোহন রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী মনমোহনের এইমসেই সফল করোনারি বাইপাস সার্জারি হয়েছে। দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতা-নেত্রীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সেরা শিরোনাম

SIR ইস্যুতে তোলপাড়ের আবহে সামনে এল বড় তথ্য, এই বিষয় জানা গেল RTI-এ
SIR ইস্যুতে তোলপাড়ের আবহে সামনে এল বড় তথ্য, এই বিষয় জানা গেল RTI-এ
UP News : গরুর দুধ দিয়ে চরণামৃত, তারপরই গরুর মৃত্যু, কেন শয়ে শয়ে ভক্তকে জলাতঙ্কের টিকা?
গরুর দুধ দিয়ে চরণামৃত, তারপরই গরুর মৃত্যু, আতঙ্কে শয়ে শয়ে মানুষ, দেওয়া হল জলাতঙ্কের টিকা
Earthquake : তিব্বত সীমান্তে ভূমিকম্পের পরই নেপালে ঘটেছিল বিপর্যয়, আবার ভূমিকম্পে ঘনাচ্ছে শঙ্কা ?
তিব্বত সীমান্তে ভূমিকম্পের পরই নেপালে ঘটেছিল বিপর্যয়, আবার ভূমিকম্পে ঘনাচ্ছে শঙ্কা ?
Om Birla : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীরা 'ইমপিচমেন্ট প্রস্তাব' আনলে কী পদক্ষেপ, জানিয়ে দিলেন লোকসভার স্পিকার
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীরা 'ইমপিচমেন্ট প্রস্তাব' আনলে কী পদক্ষেপ, জানিয়ে দিলেন লোকসভার স্পিকার

ভিডিও

Rajarhat News | CPM ও Congress-র পার্টি অফিসে ভাঙচুর, রাজারহাটে উত্তেজনা
Kolkata Durga Puja Stampede | ১৬ ফুটের রাস্তা, তার মধ্যে অঝোরে বৃষ্টি, তাতেই কি বিপত্তি চোরবাগানে?
Chorbagan Stampede |
Municipal Corporation Election | নভেম্বরে পুর-ভোট, এই মাসেই প্রার্থী ঘোষণা করতে পারে BJP
NCPI MPs | আরও সময় চায় NCPI, কড়া ভাষায় আক্রমণ করলেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget