এক্সপ্লোর

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়

Colombia Earthquake : আহত অনেকে। আতঙ্কে বাড়িঘর ছেড়েছেন শ'য়ে শ'য়ে মানুষ। 

ভয়ঙ্কর ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল একশো। রিখটার স্কেলে মাত্রা ৭.৪। সোমবার তীব্র ভূমিকম্পে ভয়ঙ্কর অবস্থা পশ্চিম কলম্বিয়ায়। মৃতের সংখ্যা গিয়ে ঠেকেছে ১৩২। বহু বিল্ডিং ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বহু মানুষ। আহত ৫৭০ জন। আতঙ্কে বাড়িঘর ছেড়েছেন শ'য়ে শ'য়ে মানুষ। 

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সান হোসে দেল পালমারে, যা বোগোতা থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমে চোকো অঞ্চলে অবস্থিত প্রায় ৪,৮০০ মানুষের জনবসতি। ইউএস জিওলজিক্যাল সার্ভে-র তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ১০৭ কিলোমিটার গভীরে আঘাত হানে। প্রতিবেশী দেশ ইকুয়েডরেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

নিহতদের মধ্যে ১৮ জন পেরেইরা শহরের বাসিন্দা ছিলেন বলে মেয়র মাউরিসিও সালাজার কারাকোল রেডিওকে জানিয়েছেন। তিনি পরিস্থিতিকে ‘সঙ্কটজনক’ বলেও উল্লেখ করেন। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে পেরেইরা, কালি ও কুইবদো শহরে ঘরবাড়ি ও ছোট ছোট বাড়ি ধসে পড়তে দেখা গেছে। বোগোতা থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মানিজালেস শহরে একটি নিও-গথিক ক্যাথেড্রালের একটি মিনার ধসে পড়েছে।

কলম্বিয়ার মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে 'টেম্বলোরেস' নামে পরিচিত ছোটখাট ভূমিকম্প সচরাচর ঘটলেও, ৬.০-এর বেশি মাত্রার ভূমিকম্প বিরল। আরমেনিয়া শহরের কাছে ৬.২ মাত্রার একটি ভূমিকম্পে ১,১০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। ভূমিকম্প-পরবর্তী বিপর্যয়ের পর, কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলান্দো দে লা এসপ্রিয়েলা সোমবার জানিয়েছেন যে, সান হোসে দেল পালমারের জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন। তিনি ভুক্তভোগীদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, "আপনারা একা নন। রাষ্ট্র আপনাদের সঙ্গে রয়েছে এবং পদক্ষেপ নিচ্ছে।"

গতমাসের শেষদিকে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। এতটাই তার তীব্রতা ছিল যে উল্টে যায় ট্রেন। আকাশপথে তোলা ভিডিও ফুটেজে দেখা যায়, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং। ধ্বংস্তূপে পরিণত হয় কুমামোটোর একটি আস্ত মল। রিখটার স্কেলে ৭.১ মাত্রায় কেঁপে ওঠে দক্ষিণ জাপান। যার জেরে সে দেশের বিস্তীর্ণ অংশ কার্যত ধ্বংস্তূপে পরিণত হয়।

ভূমিকম্পের জেরে হাজার হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, রাস্তাঘাট ভেঙে পড়ে এবং অন্তত ৫০ জন আহত হন। যাদের মধ্যে আংশিকভাবে ধসে পড়া একটি শপিং মলের ভেতরে আটকা পড়া কয়েকজনও ছিলেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মধ্য কিউশু দ্বীপের বৃহত্তম শহর কুমামোটোর প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে, যার জনসংখ্যা প্রায় ৭ লক্ষ। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Cyclone Forecast 2026 : বছর শেষে প্রকৃতির মহাতাণ্ডব? ISRO-র পূর্বাভাসে ৩ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
বছর শেষে প্রকৃতির মহাতাণ্ডব? ISRO-র পূর্বাভাসে ৩ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
India-China Relation: ভারতে এলেন জিনপিং, 'মতপার্থক্য' মিটিয়ে এগোনোর বার্তা চিনের, কী নিয়ে হবে আলোচনা?
ভারতে এলেন জিনপিং, 'মতপার্থক্য' মিটিয়ে এগোনোর বার্তা চিনের, কী নিয়ে হবে আলোচনা?
Kolkata Metro: রবিবার টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ, ভোগান্তির মুখে পড়তে পারেন যাত্রীরা
রবিবার টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ, ভোগান্তির মুখে পড়তে পারেন যাত্রীরা
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget