এক্সপ্লোর

Junk Food Ban: পিৎজা-বার্গার-সহ একাধিক জাঙ্ক ফুডে নিষেধাজ্ঞা! বন্ধ হয়ে যাবে এই খাবার বিক্রি?

তাও মুখে মুখে নয়, একেবারে আইন করে নিষিদ্ধ করা হয়েছে এসব খাবার। রাস্তার ধারে কোথাও পাবেন না পিৎজা, বার্গারের দোকান।

নয়া দিল্লি: ফাস্ট ফুড খেতে কে না ভালোবাসেন। মাছে-ভাতে বাঙালি তকমা থাকলেও আমাদের খাদ্যাভ্যাসে ঢুকে গেছে বিভিন্ন দেশের খাবার। তবে জানেন কি? বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে এসব ফাস্ট ফুড নিষিদ্ধ। তাও মুখে মুখে নয়, একেবারে আইন করে নিষিদ্ধ করা হয়েছে এসব খাবার। রাস্তার ধারে কোথাও পাবেন না পিৎজা, বার্গারের দোকান। ম্যাকডোনাল্ডস, পিৎজাহাট, স্টারবার্ক বা বার্গার কিং-এর মতো ভুবন বিখ্যাত ফুড চেনগুলোর খাবারের স্বাদ কেমন তা জানেন না সেদেশের বাসিন্দারা।

মেক্সিকান স্কুলগুলিতে জাঙ্ক ফুডের উপর সরকারের নিষেধাজ্ঞা শনিবার  থেকে কার্যকর হয়েছে। সে দেশের সরকারি আধিকারিকরা বলছেন যে দেশে ক্রমবর্ধমান স্থূলতা এবং ডায়াবেটিসের গুরুতর সমস্যা মোকাবিলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত বছর প্রথম জারি করা নতুন নিয়মে মেক্সিকান শিশুদের খাদ্যতালিকার অংশ হয়ে ওঠা লবণাক্ত এবং মিষ্টি প্যাকেটজাত খাবার নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মিষ্টি ফলের রস, প্যাকেটজাত চিপস, এবং ঝাল-মশলাযুক্ত সয়া-লেসড চিনাবাদাম।

মেক্সিকোর শিক্ষা মন্ত্রক ঘোষণা করেছে যে জাঙ্ক ফুডের উপর নিষেধাজ্ঞা এখন আইন। X-এ পোস্ট করে লেখা হয়েছে, 'বিদায়, জাঙ্ক ফুড!' অভিভাবকদের তাদের সন্তানদের জন্য বাড়িতে স্বাস্থ্যকর খাবার তৈরি করতে এবং এই প্রচারণায় সরকারকে সমর্থন করার জন্যও উৎসাহিত করা হয়েছিল। নতুন মেক্সিকান স্কুল ব্যবস্থার অন্যতম প্রধান লক্ষ্য হল সুস্থ জীবনযাপনের প্রচার করা। এমনটাই জানিয়েছেন সে দেশের জনস্বাস্থ্য সচিব মারিও ডেলগাডো। তিনি আরও বলেন যে অভিভাবকরা এই নিয়মকে সম্পূর্ণ সমর্থনও করছেন।

মেক্সিকোর নতুন নিয়ম অনুসারে, স্কুলগুলিকে অতিরিক্ত নুন, চিনি, ক্যালোরি বা চর্বিযুক্ত এবং কালো সতর্কতা লেবেলযুক্ত সমস্ত খাদ্যদ্রব্য ধীরে ধীরে বাদ দিতে হবে। মেক্সিকো ২০২০ সালে এই বাধ্যতামূলক লেবেলিং ব্যবস্থা বাস্তবায়ন করে।

সোমবার সকাল থেকে কার্যকর হওয়া জাঙ্ক ফুড নিষেধাজ্ঞার অধীনে, স্কুলগুলিকে এখন জাঙ্ক ফুডের পরিবর্তে বিন টাকোর মতো স্বাস্থ্যকর বিকল্পগুলি সরবরাহ করতে হবে এবং সাধারণ পানীয় জল সরবরাহ করতে হবে।

মেক্সিকান রাষ্ট্রপতিও একটি বিবৃতি জারি করেছেন। সেখানে তিনি বলেন,  "বাচ্চারা এক ব্যাগ আলুর চিপসের চেয়ে বিন টাকো খেতে বেশি পছন্দ করবে"। ইউনিসেফের মতে, লাতিন আমেরিকার মধ্যে মেক্সিকান শিশুরা সবচেয়ে বেশি জাঙ্ক ফুড খায়। এই কারণে, শিশুদের মধ্যে স্থূলতা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সংস্থাটি জানিয়েছে যে শিশুদের দৈনিক ক্যালোরির ৪০% আসে চিনিযুক্ত পানীয় এবং অত্যন্ত প্রক্রিয়াজাত খাবার থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget