এক্সপ্লোর

উত্তর কলকাতায় এবার ‘মিনি বুক ফেয়ার,’ বইপ্রেমীদের মুখে হাসি ফোটাতে উদ্যোগ প্রকাশকদের

ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স কো-অর্ডিনেশেন কমিটির ব্যানারে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রকাশকদের বক্তব্য তাঁদের আয়ের অন্যতম প্রধান উৎস বইমেলা। কিন্তু আন্তর্জাতিক কলকাতা বইমেলা স্থগিত হয়ে যাওয়ায় সমস্যা পড়েছেন তাঁরা।

কলকাতা: আন্তর্জাতিক কলকাতা বইমেলা স্থগিত করেছে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড। তাই মন খারাপ বইপ্রেমী থেকে প্রকাশকদের। এই আবহে এবার বইপ্রেমীদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন প্রকাশকরা। উত্তর কলকাতায় এবার ‘মিনি বুক ফেয়ার’ -এর আয়োজন করছে কলেজ স্ট্রিটের প্রকাশকদের একাংশ। আমহার্স্ট স্ট্রিটের হৃষিকেশ পার্কে চলতি মাসের ২৮ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই মেলা হবে। ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স কো-অর্ডিনেশেন কমিটির ব্যানারে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রকাশকদের বক্তব্য তাঁদের আয়ের অন্যতম প্রধান উৎস বইমেলা। কিন্তু আন্তর্জাতিক কলকাতা বইমেলা স্থগিত হয়ে যাওয়ায় সমস্যা পড়েছেন তাঁরা। কমিটির পক্ষ থেকে বলা হয়, এই বইমেলা আকারে অনেকটাই ছোট। কিন্তু উদ্যোক্তাদের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। ইতিমধ্যেই কলকাতা পুরসভা, পুলিশ এবং দমকলের অনুমতি পেয়েছেন উদ্যোক্তারা। প্রকাশকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গিল্ড প্রেসিডেন্ট ত্রিদিব চট্টোপাধ্যায়। তিনি বলেন, খুব ভাল উদ্যোগ ৷ এই ধরণের মেলা যত বেশি হবে ততোই ভাল ৷ এই মেলা হয়তো গিল্ড আয়োজন করছে না ৷ কিন্তু যারাই করছেন, তা ভাল উদ্যোগ ৷ এর আগেও কলকাতার বহু জায়গায় এমন ছোট করে বইয়ের মেলা হয়েছে ৷ বিভিন্ন জেলাতেও হয়েছে ৷ যত বেশি মেলা হবে, বইপ্রেমীদের জন্য তা ততোই ভাল ৷ এ বছর লন্ডন, মস্কো, প্যারিসের মতো বিভিন্ন শহরের আন্তর্জাতিক বইমেলা এভাবেই পিছিয়ে গিয়েছে ৷ যখনই পরিস্থিতির উন্নতি হবে, আমরা কলকাতা বইমেলা আয়োজন করব ৷ আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু না হলে বাংলাদেশ, ব্রিটেন বা অন্য যে কোনও দেশ থেকেই বিশিষ্ট ব্যক্তিদের আসা সম্ভব নয় ৷ তাই পরিস্থিতির উন্নতি হলেই আমরা দারুণভাবে মেলার আয়োজন করব, যেমন প্রতিবছর হয়ে থাকে৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget