এক্সপ্লোর

Missing Alaska Plane: বরফের মধ্যে পড়ে ধ্বংসাবশেষ, বেঁচে নেই কোনও যাত্রী, আলাস্কায় খোঁজ মিলল নিখোঁজ বিমানের

Bering Air Passenger Plane: বৃহস্পতিবার দুপুরে ১০ জনকে নিয়ে আকাশে উড়েছিল ছোট আকারের Bering Air Passanger বিমানটি।

নয়াদিল্লি: মাঝ আকাশে নিখোঁজ হয়ে গিয়েছিল যাত্রীবাহী বিমান। অবশেষে আলাস্কায় বরফের স্তূপের মধ্যে খোঁজ মিলল সেটির। ন'জন যাত্রী এবং এক পাইলটকে নিয়ে আকাশে উড়েছিল বিমানটি। সেটির খোঁজ মিলেছে বলে জানিয়েছে আমেরিকার উপকূল রক্ষী বাহিনী। তবে ১০ জনের কেউই বেঁচে নেই বলে জানা গিয়েছে। বিমানের ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধারের কাজ চলছে এই মুহূর্তে। (Missing Alaska Plane)

বৃহস্পতিবার দুপুরে ১০ জনকে নিয়ে আকাশে উড়েছিল ছোট আকারের Bering Air Passanger বিমানটি। ইয়ুনালাকলিট থেকে নোম যাচ্ছিল বিমানটি। আকাশে ওড়ার পর আচমকা বিপত্তি দেখা দেয়। মাটি থেকে ক্রমশ উচ্চতা বাড়ছিল বিমানটির। একই সঙ্গে কমে আসছিল গতি। এর পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেটি ভেঙে পড়েছে বলেই জানা যায় সেই সময়। (Bering Air Passenger Plane)

বিমানটির খোঁজে তল্লাশি অভিযান শুরু হয় সঙ্গে সঙ্গে। কিন্তু ঘন কুয়াশা, তীব্র ঠান্ডা এবং তুষারপাতের জেরে ব্যাহত হয় উদ্ধারকার্য। একধাক্কায় কমে যায় দৃশ্যমানতাও। সেই আবহেই তল্লাশি অভিযান শুরু হয় নোম থেকে টপকোকে। আমেরিকার উপকূলরক্ষী বাহিনী আকাশপথ থেকে নজরদারি চালায়। এর পর দৃশ্যমানতার সামান্য উন্নতি হয়। তাতেই ন্যাশনাল গার্ড এবং উপকূলরক্ষী বাহিনীর হেলিটপ্টার বিমানের ধ্বংসাবশেষ আবিষ্কার করে। 

আলাস্কার নোম শহরের ৫৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিমানটির ধ্বংসাবশেষের হদিশ মেলে। Bering Air Passanger Cessna 208B Grand Caravan বিমানটিতে সওয়ার সকল যাত্রীই প্রাপ্তবয়স্ক ছিলেন। বিমানের ধ্বংসাবশেষের সামনের অংশ থেকে প্রথমে তিন জনের দেহ খুঁজে পাওয়া যায়। বাকি সাত জনের দেহের কাছে পৌঁছতে সময় লাগে। আমেরিকার উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, বিমানে সওয়ার প্রত্যেকেই মারা গিয়েছেন। তাঁদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। 

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন আলাস্কার গভর্নর মাইক ডানলেভি। এই দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন তিনি। এই ঘটনায় দেশের বিমান পরিবহণে ব্যবস্থায় খামতি রয়েছে বলে অভিযোগ উঠছে। কারণ গত সপ্তাহেই দু'-দু'টি বিমান দুর্ঘটনা ঘটে আমেরিকায়। এমনকি মাঝ আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনার হেলিকপ্টারের ধাক্কা লাগার ঘটনাও ঘটে। তাতে ৬৭ জন মারা যান। পর পর এমন ঘটনায় উদ্বিগ্ন দেশবাসী। 

সেরা শিরোনাম

Neha Bora : 'পিছিয়ে আসার কোনও পথ নেই', নেতাদের গ্রেফতার করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নেহা বোরার
'পিছিয়ে আসার কোনও পথ নেই', নেতাদের গ্রেফতার করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নেহা বোরার
West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Narendra Modi Airport: নরেন্দ্র মোদীর নামে হবে এই বিমানবন্দরের নাম, নাম বদলের প্রস্তাবে সিলমোহর যোগী আদিত্যনাথের
নরেন্দ্র মোদীর নামে হবে এই বিমানবন্দরের নাম, নাম বদলের প্রস্তাবে সিলমোহর যোগী আদিত্যনাথের

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget