এক্সপ্লোর

মডার্না কোম্পানির করোনা টিকার প্রথম পর্যায়ের টিকা পরীক্ষা সম্পূর্ণ, নিরাপদ, প্রমাণিত

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার মডার্নার টিকা তৈরিতে প্রায় আধ বিলিয়ন ডলার ঢেলেছে।

কলকাতা: মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা মডার্না ইনকর্পোরেটেডের করোনা টিকার প্রথম পর্যায়ের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। সুস্বাস্থ্যের অধিকারী ৪৫ জন স্বেচ্ছাসেবীর ওপর এই পরীক্ষা চলে, দেখা গিয়েছে, তাঁদের শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি, বরং করোনার বিরুদ্ধে শরীরে প্রতিরোধ তৈরি হয়েছে। মার্কিন গবেষকরা এই দাবি করেছেন। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে যে রিপোর্ট বেরিয়েছে, তাতে জানানো হয়েছে, এই স্বেচ্ছাসেবীদের ২ ডোজ উচ্চ পর্যায়ের জীবাণু খতমে সক্ষম অ্যান্টিবডি করোনা টিকা হিসেবে দেওয়া হয়। করোনা থেকে সেরে ওঠা মানুষদের শরীরে গড়ে যে অ্যান্টিবডি থাকে, তার থেকে এই অ্যান্টিবডির শক্তি বেশি। দেখা যাচ্ছে, কোনও স্বেচ্ছাসেবীর শরীরেই তেমন কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি, সামান্য ক্লান্তি, মাথা ধরা, ঠাণ্ডা লাগা, ইঞ্জেকশনের জায়গায় ব্যথা এই সব দেখা গিয়েছে। দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার পরেই এই লক্ষণ দেখা গিয়েছে বেশি, সেই ডোজে অ্যান্টিবডির পরিমাণও বেশি ছিল। মডার্নাই প্রথম সংস্থা যারা মানব শরীরে করোনা টিকা পরীক্ষা শুরু করে। ১৬ মার্চ এই পরীক্ষা শুরু করেছে তারা। মডার্নার টিকা তৈরির দায়িত্বে রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের গবেষকরা। সংস্থার ডিরেক্টর অ্যান্থনি ফসি বলেছেন, এই পরীক্ষার ফলে তাঁরা দারুণ খুশি, তাঁদের টিকা মানব শরীরে করোনা জীবাণু শেষ করা প্রচুর পরিমাণ অ্যান্টিবডি তৈরি করতে পেরেছে। এই খবর প্রকাশিত  হওয়ার সঙ্গে সঙ্গে মডার্নার শেয়ারের দাম ১৫ শতাংশের বেশি বেড়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকার মডার্নার টিকা তৈরিতে প্রায় আধ বিলিয়ন ডলার ঢেলেছে।

সেরা শিরোনাম

Government DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বাড়ল ৩ শতাংশ, বেড়ে দল ৬৩ শতাংশ, বকেয়া মিলবে ১ জুলাই থেকে
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA বাড়ল ৩ শতাংশ, বেড়ে দল ৬৩ শতাংশ, বকেয়া মিলবে ১ জুলাই থেকে
Uttar Pradesh Money Recovery: নীল ড্রামে এবার ভর্তি কোটি কোটি টাকা, বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হল মাটির নীচ থেকে, আটক ২
নীল ড্রামে এবার ভর্তি কোটি কোটি টাকা, বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হল মাটির নীচ থেকে, আটক ২
ABP Ananda Top 10,29 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,29 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Bangladesh: হাসিনা সরকারের পতনের আগেই ইউনূসের সঙ্গে যোগাযোগ, তলে তলে আরও কী ষড়যন্ত্র বাংলাদেশে? মুখ খুললেন প্রাক্তন প্রেস সচিব
হাসিনা সরকারের পতনের আগেই ইউনূসের সঙ্গে যোগাযোগ, তলে তলে আরও কী ষড়যন্ত্র বাংলাদেশে? মুখ খুললেন প্রাক্তন প্রেস সচিব

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget