এক্সপ্লোর

হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়েছে দিল্লি, ভেন্টিলেটর দিতে চান ট্রাম্প, ‘এতে বন্ধুত্ব আরও শক্তিশালী হবে’, ধন্যবাদ দিয়ে ট্যুইট মোদির

সাংবাদিক বৈঠকে গত ফেব্রুয়ারির ভারত সফরের উল্লেখ করে ট্রাম্পও বিষয়টি তুলে আমেরিকায় প্রবাসী ভারতীয়দের ভূমিকার কথা বলেন, প্রধানমন্ত্রী মোদিকে ‘আমার ভাল বন্ধু’ বলেও উল্লেখ করেন। বলেন, ভারতের ঘনিষ্ঠ হয়ে কাজ করছি আমরা।

নয়াদিল্লি: ভারত হাইড্রোক্সিক্লোরোকুইন দিয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পের ভারতকে ভেন্টিলেটর দান করার ঘোষণার জন্য তাঁকে ধন্যবাদ দিয়ে ভারত-মার্কিন বন্ধুত্ব জোরদার হওয়ার কথা বললেন নরেন্দ্র মোদি। দুদেশের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্যুইট করে ভারতকে ভেন্টিলেটর দেওয়ার ঘোষণা করেন। লেখেন, গর্বের সঙ্গে ঘোষণা করছি, ভারতে আমাদের বন্ধুদের ভেন্টলেটর দান করবে আমেরিকা। এই অতিমারীর সময় ভারত ও নরেন্দ্র মোদির পাশে আছি আমরা। কোভিড-১৯ মোকাবিলায় ভ্যাকসিন তৈরির ব্যাপারে দুদেশের পরস্পরকে সহযোগিতার উল্লেখও করেন তিনি। একটি সূত্রের দাবি, করোনাভাইরাস মোকাবিলায় ভারতকে বিমানে ২০০ মোবাইল ভেন্টিলেটর পাঠিয়ে সাহায্য়ের হাত বাড়িয়ে দিতে তৈরি আমেরিকা। একেকটির দাম আনুমানিক ১৩ হাজার মার্কিন ডলার (বর্তমান টাকা ও ডলারের বিনিময় হার অনুসারে ৯.৬ লক্ষ টাকা)। ভারতকে দিতে হবে ২.৬ মিলিয়ন ডলার (১৯২ মিলিয়ন টাকা) ও সেইসঙ্গে মাসুল খরচ। প্রধানমন্ত্রী ধন্য়বাদ ট্যুইটে লেখেন, ধন্যবাদ আপনাকে @POTUS @realDonaldTrump। এই অতিমারীর বিরুদ্ধে আমরা সবাই মিলে একসঙ্গে লড়ছি। এমন সময়ে সব দেশের একযোগে কাজ করা ও আমাদের বিশ্বকে কোভিড-১৯ মুক্ত করে আরও সুস্থ করে তুলতে যতটা সম্ভব করা সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বন্ধুত্ব আরও শক্তিশালী হবে। পরে সাংবাদিক বৈঠকে গত ফেব্রুয়ারির ভারত সফরের উল্লেখ করে ট্রাম্পও বিষয়টি তুলে আমেরিকায় প্রবাসী ভারতীয়দের ভূমিকার কথা বলেন, প্রধানমন্ত্রী মোদিকে ‘আমার ভাল বন্ধু’ বলেও উল্লেখ করেন। বলেন, ভারতের ঘনিষ্ঠ হয়ে কাজ করছি আমরা। প্রসঙ্গত, হাইড্রোক্সিক্লোরোকুইন বা এইচসিকিউ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্য়াহারে ট্রাম্পের আবেদনে সাড়া দিয়ে তা সরবরাহে মোদির সম্মতি প্রকাশের কয়েক সপ্তাহ বাদে ভেন্টিলেটর সরবরাহের প্রস্তাব দিল আমেরিকা। ম্যালেরিয়ার চিকিত্সায় ব্যবহৃত এই ওষুধকেই মার্কিন প্রেসিডেন্ট করোনাভাইরাস মোকাবিলায় ‘গেম চেঞ্জার’ বলেছিলেন তখন। ভারতে কোভিড-১৯ রোগীদের চিকিত্সায় সামনের সারিতে থাকা ডাক্তার, নার্সদের সুরক্ষায় এটি ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?

ভিডিও

TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget