এক্সপ্লোর

Mother Dairy Milk Price Hike : সাধারণের পকেটে ছ্যাঁকা, লাফিয়ে বাড়ল মাদার ডেয়ারি দুধের দাম, কত হল ?

প্রতি লিটারে ২ টাকা দাম বাড়াচ্ছে তারা। এই ঘোষণার পরই অনেকের কপালে চিন্তার ভাঁজ। বাড়ির একরত্তি থেকে বয়স্ক, দুধের পুষ্টির প্রয়োজন তো আছেই।

নয়াদিল্লি: সব কিছুরই দাম বেড়ে চলেছে। মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে চলা দায়। কিন্তু তার মধ্যেও বোধ হয়, সবার প্রার্থনা থাকে, সেই অন্নদামঙ্গল কাব্যের ঈশ্বরী পাটনীর মতো ...আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে। এবার সেই দুধের দামও ঊর্ধ্বমুখী। আবার দাম চড়ছে মাদার ডেয়ারি দুধের।   প্রতি লিটারে ২ টাকা দাম বাড়াচ্ছে তারা। এই ঘোষণার পরই অনেকের কপালে চিন্তার ভাঁজ। বাড়ির একরত্তি থেকে বয়স্ক, দুধের পুষ্টির প্রয়োজন তো আছেই। কিন্তু তা পেতেও খরচ করতে হবে কিছুটা বেশি। অনেকেইই সরকারকে মাদার ডেইরির দাম বৃদ্ধি বন্ধ করার জন্য অনুরোধ করেছেন।

এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে এক ক্রেতা বলেন,  এই মূল্য বৃদ্ধি হয়ত  ধনী ব্যক্তিদের উপর প্রভাব ফেলবে না, তবে  এটি সাধারণ মানুষের উপর প্রভাব ফেলবে। সরকারকে অনুরোধ করছি যে মাদার ডেয়ারিকে দাম বাড়ানোর অনুমতি যেন না দেওয়া হয়। আরেকজন ক্রেতার মতে, বিরাট কিছু দাম না বাড়লেও, সাধারণ মানুষের কাছে সেটাও অনেক। 

মাদার ডেইরির লিটার প্রতি ২ টাকা মূল্য বৃদ্ধি আজ থেকে কার্যকর হবে। নতুন দাম দিল্লি-এনসিআর, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বাজারে কার্যকর হবে।

মাদার ডেইরির একজন মুখপাত্র  জানিয়েছেন, ৩০ এপ্রিল  থেকে কার্যকর হতে চলেছে মাদার ডেইরি দুধের নতুন মূল্য।  প্রতি লিটারে ২ টাকা পর্যন্ত বাড়তে পারে। আসলে গত কয়েক মাসে উৎপাদন খরচ প্রতি লিটারে ৪-৫ টাকা করে বেড়ে গিয়েছে । মূলত গরম এবং তাপপ্রবাহের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি ওই কর্মকর্তার। ফলে দাম বাড়ানো ছাড়া উপায় নেই। 

জানা যাচ্ছে, বাল্ক ভেন্ডেড টোনড মিল্কের দাম প্রতি লিটার ৫৪ টাকা থেকে বাড়িয়ে ৫৬ টাকা করা হয়েছে। ফুল-ক্রিম মিল্কের দাম প্রতি লিটার ৬৮ টাকা থেকে বাড়িয়ে ৬৯ টাকা করা হয়েছে। মাদার ডেয়ারির গরুর দুধের দাম আগে ছিল ৫৬ টাকা । এখন পড়বে ৫৭ টাকা।  ডাবল-টোনড দুধের দাম এখন প্রতি লিটার ৫১ টাকা পড়ছে । আগে ছিল ৪৯ টাকা। এর ফলে কিছুটা হলেও অসুবিধেয় পড়তে পারেন সাধারণ মানুষ। দুধের মতো জিনিস, যা কেনা কমিয়েও দেওয়া সম্ভব নয়। তাই বেশি দামেই কিনতে হবে মানুষকে।                 

সেরা শিরোনাম

Dilip Ghosh: 'শুধু ভাইপো নয়, যারা ফুটপাথ দখল করে আছে...', অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, কী বলছেন দিলীপ ঘোষ
'শুধু ভাইপো নয়, যারা ফুটপাথ দখল করে আছে...', অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, কী বলছেন দিলীপ ঘোষ
Plane Hijack Threat: বিমানে হাইজ্যাকের হুমকি, 'ইচ্ছের বিরুদ্ধে অফিস যেতে বাধ্য করা হয়েছিল, তাই...', কী বলছেন ধৃত
বিমানে হাইজ্যাকের হুমকি, 'ইচ্ছের বিরুদ্ধে অফিস যেতে বাধ্য করা হয়েছিল, তাই...', কী বলছেন ধৃত
West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
Jammu and Kashmir News: কাশ্মীরে জঙ্গি হামলার দিন নিখোঁজ ২ স্পেশ্যাল পুলিশ অফিসার, উদ্ধার হল গুলিতে ঝাঁঝরা দেহ
কাশ্মীরে জঙ্গি হামলার দিন নিখোঁজ ২ স্পেশ্যাল পুলিশ অফিসার, উদ্ধার হল গুলিতে ঝাঁঝরা দেহ

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget