এক্সপ্লোর

সল্টলেকের বিই ব্লকে মা-মেয়ের রহস্যমৃত্যু, বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ

কয়েকদিন ধরে মা-মেয়ে দু’জনেরই জ্বর-সর্দি-কাশির সমস্যা দেখা দেয়।

সল্টলেক: সল্টলেকের বিই ব্লকের বাড়ি থেকে উদ্ধার হল মা-মেয়ের জোড়া মৃতদেহ। জানা গিয়েছে, তাঁরা দুজনেই জ্বর-কাশিতে ভুগছিলেন। করোনা আক্রান্ত হয়েছিলেন কিনা জানতে দেহের নমুনা পরীক্ষা হবে। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন ৭৯ বছরের ওই বৃদ্ধা ও তাঁর মেয়ে। পুলিশ সূত্রে খবর, ফোনে যোগাযোগ করতে না পেরে, গতকাল রাতে সল্টলেকের বাড়িতে খোঁজ নিতে আসেন এক আত্মীয়। সাড়া না পাওয়ায় বিধাননগর উত্তর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ওই বৃদ্ধার অস্ত্রোপচার হয়। তারপর থেকেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। ভুগছিলেন ডায়াবেটিসেও। কয়েকদিন ধরে মা-মেয়ে দু’জনেরই জ্বর-সর্দি-কাশির সমস্যা দেখা দেয়। তাঁরা করোনা আক্রান্ত ছিলেন কিনা জানতে দেহের নমুনা পরীক্ষা করা হবে বলে পুলিশ জানিয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ৩ দিন আগে খবর আসে, মা-মেয়ের সাড়া মিলছিল না। তবে ঘরে চলছিল এসি। বিধাননগর উত্তর থানায় যোগাযোগ করলে পুলিশের আইসি বলেন, ওঁরা করোনা পজিটিভ ছিলেন বলে খবর তাই প্রতিবেশীদের যাওয়ার দরকার নেই, পুলিশই যা করার করবে। এরপর দেখা যায়, মা-মেয়ে পাশাপাশি শুয়ে রয়েছেন। তদন্তকারীরা জানিয়েছেন, তাঁরা দুজনেই সর্দি-জ্বরে ভোগায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন।  হাসপাতাল থেকে ভর্তি হতে বলা হলেও তাঁরা তা শোনেননি, বাড়ি ফিরে আসেন।

সেরা শিরোনাম

TMC News: চোরবাগানকাণ্ডে আসল অপরাধীদের আড়াল? প্রতিবাদে থানার সামনে বসে পড়লেন কুণাল ঘোষ, বাইরে ‘দেশদ্রোহী’ স্লোগান বিজেপি-র
চোরবাগানকাণ্ডে আসল অপরাধীদের আড়াল? প্রতিবাদে থানার সামনে বসে পড়লেন কুণাল ঘোষ, বাইরে ‘দেশদ্রোহী’ স্লোগান বিজেপি-র
Chorbagan Stampede Incident: চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর
চোরবাগানকাণ্ডে ধৃত বাবু মজুমদারের ফেসবুক লাইভ ডিলিট করে দেওয়া হয়েছে? অভিযোগ স্ত্রীর
Reincarnation Mystery: পুনর্জন্ম বলে কি কিছু হয়? পূর্বজন্মের কথা কি সত্যিই মনে থাকে? গবেষণায় চমকপ্রদ তথ্য, নতুন প্যাটার্ন
পুনর্জন্ম বলে কি কিছু হয়? পূর্বজন্মের কথা কি সত্যিই মনে থাকে? গবেষণায় চমকপ্রদ তথ্য, নতুন প্যাটার্ন
Viral Video : রাস্তা নেই, বিয়ের পোশাকেই ১৮ কিলোমিটার পথ হাঁটলেন নববধূ, সরাসরি মুখ্যমন্ত্রীকে দিলেন বার্তা
রাস্তা নেই, বিয়ের পোশাকেই ১৮ কিলোমিটার পথ হাঁটলেন নববধূ, সরাসরি মুখ্যমন্ত্রীকে দিলেন বার্তা

ভিডিও

Dilip Ghosh: ইকো পার্কে প্রাতর্ভ্রমণ এসে বিজয়ার মিষ্টিমুখ করালেন দিলীপ ঘোষ। Eco Park
Dilip Ghosh on Madan Mitra | 'এতদিন অধার্মিক রাজনীতি করেছেন বলে এ-দিন দেখতে হচ্ছে'
Suvendu Adhikari | ঝাড়গ্রাম থেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
NCPI - BJP | কলকাতা পুরভোটে NCPI–র সঙ্গে বিজেপির জোট হবে কি না, তাও এখনও স্পষ্ট নয়
Madan Mitra News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget