এক্সপ্লোর

Mother Killed Son: প্রতিবেশীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, সত্যিটা জেনে ফেলেছিল ছেলে, নিজের সন্তানকেই খুন করেছিলেন মা

Madhya Pradesh News: নিজের সন্তানকে খুন করেছিলেন মা। জ্যোতি রাঠোরকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছে আদালত।

Mother Killed Son: ৫ বছরের সন্তানকে মেরে ফেলেছিলেন মা ! এমনই নৃশংস ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। এই ঘটনায় অবশেষে শাস্তি পেলেন অভিযুক্ত। ২০২৩ সালের ২৮ এপ্রিল ঘটেছিল এই ঘটনা। অবশেষে অভিযুক্ত জ্যোতি রাঠোরকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছে আদালত। আগেই জানা গিয়েছিল, পুলিশ কনস্টেবল ধ্যান সিং রাঠোরের স্ত্রী জ্যোতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রতিবেশী উদয় ইন্দোলিয়ার সঙ্গে। তদন্তকারীরা জানিয়েছেন, মায়ের এই সম্পর্কের কথা জেনে গিয়েছিল ছোট্ট যতীন। প্রতিবেশী উদয়ের সঙ্গে মা জ্যোতিকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল ৫ বছরের ছেলেটা। জ্যোতি ভয় পেয়েছিলেন, হয়তো যতীন তার বাবাকে সব কথা বলে দেবে। আর এই কারণেই সাংঘাতিক পদক্ষেপ নেন জ্যোতি। নিজের সন্তানকে বাড়ির দোতলার ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিলেন তিনি। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিল ছোট্ট ছেলেটা। কিন্তু এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ৫ বছরের ছেলেটি।                         

প্রাথমিক ভাবে গোটা বিষয়টাকে একটা দুর্ঘটনা হিসেবে ভাবা হয়েছিল। সেই ভাবেই সবটা সাজিয়েছিলেন জ্যোতি। ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল যতীনকে। তবে তদন্ত শুরু করে পুলিশ। সত্য আর চাপা থাকেনি তদন্তকারীদের সামনে। অপরাধের ১৫ দিন পর অবশেষে জ্যোতি নিজের অপরাধ স্বীকার করেন তাঁর স্বামীর সামনে, এমনটাই জানা গিয়েছে। যতীনের বাবা ধ্যান সিং রাঠোর আগে থেকেই সন্দেহ করছিলেন যে তাঁর ছেলের মৃত্যুর পিছনে কোনও গন্ডগোল রয়েছে। এই সন্দেহের বশেই একাধিক অডিও এবং ভিডিও কথোপকথন রেকর্ড করেছিলেন ধ্যান সিং। সেখানেই জ্যোতি স্বীকার করে নেন গোটা ঘটনা। বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেছিলেন যতীনের বাবা ধ্যান সিং রাঠোর। এরপর সমস্ত তথ্যপ্রমাণ নিয়ে পুলিশের দ্বারস্থ হন যতীনের বাবা। জ্যোতির নামে অভিযোগ দায়ের করেন।                      

এই গোটা ঘটনায় জ্যোতির সঙ্গে সম্পর্ক থাকা প্রতিবেশী উদয়ের নামও জড়িয়েছিল। কিন্তু চার্জশিট পেশ হওয়ার পর আদালতে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে জ্যোতিকেই দোষী সাব্যস্ত করা হয়। যাবজ্জীবনের সাজা পেয়েছেন যতীন রাঠোরের মা জ্যোতি। অন্যদিকে, তথ্যপ্রমাণের অভাবে উদয় ছাড়া পেয়ে যান।                                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget