এক্সপ্লোর

গণনায় এগিয়ে, কংগ্রেসকে হারিয়ে কমলনাথের 'আইটেম' কটাক্ষের বদলা নিতে চান সেই ইমারতী দেবী

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামী বলে পরিচিত ইমারতী কমলনাথ মন্ত্রিসভায় নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রীও ছিলেন, পরবর্তী সময়ে জ্যোতিরাদিত্যের সঙ্গে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন তিনি।

ভোপাল: বিজেপি প্রার্থী ইমারতী দেবী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে মধ্যপ্রদেশে উপনির্বাচনের আগে বিতর্কের মুখে পড়েছিলেন কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। তাঁকে আইটেম বলেছিলেন তিনি। আজ উপনির্বাচনের ভোটগণনার শুরুর পর থেকে দেখা যাচ্ছে ডাবরা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন ইমারতী। দুপুর পর্যন্ত তিনি তাঁর নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বী সুরেশ রাজের থেকে ২৩৩৬ ভোটে এগিয়ে রয়েছেন। মধ্যপ্রদেশে ২৮টি আসনে উপনির্বাচনের ভোটগণনা চলছে। মোটের উপরে যা ইঙ্গিত গরিষ্ঠসংখ্যক আসনেই জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থীরা। প্রাথমিক রাউন্ডের গণনায় জয়ের ইঙ্গিতে রীতিমতো খুশি ইমারতী। তাঁর কথায়, ’’বিজেপির জন্য বড় জয় অপেক্ষা করছে।‘‘ মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অনুগামী বলে পরিচিত ইমারতী কমলনাথ মন্ত্রিসভায় নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রীও ছিলেন, পরবর্তী সময়ে জ্যোতিরাদিত্যের সঙ্গে কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন তিনি। শিবরাজ সিংহ চৌহান মন্ত্রিসভার সদস্যও ইমরতী। নির্বাচনী প্রচারে কমলনাথ তাঁকে ’আইটেম‘ বলায় বিতর্কের জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। তাঁর সম্পর্কে ওই ধরনের মন্তব্যে প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েছিলেন ইমারতী। যদিও পরবর্তী সময় কমল নাথ সম্পর্কে পাল্টা মন্তব্য করেও বিতর্কে জড়িয়েছিলেন তিনিও। এই বিতর্কের জেরে ডাবরা কংগ্রেস এবং বিজেপি উভয়ের কাছেই সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছিল। আসনটি ধরে রেখে কমলনাথকে জবাব দিয়ে অপমানের বদলা নিতে চান, জানিয়েছেন ইমারতী ।

সেরা শিরোনাম

Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
Flight Problem: ৯/১১-র পর আমেরিকায় এই প্রথম বন্ধ সব উড়ান, কিছু কি ঘটেছে নাকি কিছু ঘটতে চলেছে?
৯/১১-র পর আমেরিকায় এই প্রথম বন্ধ সব উড়ান, কিছু কি ঘটেছে নাকি কিছু ঘটতে চলেছে?
Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget