এক্সপ্লোর

মোদির দ্বিতীয় ইনিংস শেষে তিনিও রাজনীতি থেকে ছুটি নেবেন, ইঙ্গিত বিজেপি সাংসদ, মন্ত্রী গিরিরাজ সিংহের

তিনি আরও বলেন, ক্ষমতা, পদের লোভে, বিধায়ক, এমপি হওয়ার জন্য রাজনীতিতে আসিনি। তাই এখন আমার রাজনৈতিক ইনিংস শেষের দিকে এগচ্ছে বলে মনে করি। মোদির চলতি ইনিংস সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তার অবসান হতে পারে।

নয়াদিল্লি: রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। নানা সময়ে বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়া বিজেপির এই সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় ইনিংস শেষে রাজনীতির ময়দান থেকে ছুটি নিতে পারেন বলে জানিয়েছেন। সামনের বছর নির্ধারিত বিহার বিধানসভা নির্বাচনে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার জল্পনা ঘিরে সাংবাদিকদের প্রশ্নের মুখে এই ইঙ্গিত দেন গিরিরাজ। বলেন, আমি সেইসব পার্টিকর্মীর মধ্যে পড়ি যাঁরা জম্মু ও কাশ্মীরের ভারতে অন্তর্ভুক্তির জাতীয়তাবাদী স্বপ্নপূরণে রাজনীতিতে নেমেছিলাম, জনজীবনে যোগদান করেছিলাম। কাশ্মীরের ভারতভুক্তির জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি জীবন বলিদান দিয়েছিলেন। মোদি সেই লক্ষ্য অর্জন করেছেন। তিনি আরও বলেন, ক্ষমতা, পদের লোভে, বিধায়ক, এমপি হওয়ার জন্য রাজনীতিতে আসিনি। তাই এখন আমার রাজনৈতিক ইনিংস শেষের দিকে এগচ্ছে বলে মনে করি। মোদির চলতি ইনিংস সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই তার অবসান হতে পারে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদির বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ২০২৩ সালে। ২০১৪-র লোকসভা নির্বাচনে বিহারের নওয়াদা আসনে জয়ী গিরিরাজকে ২০১৯-এ পাঠিয়ে দেওয়া হয় বেগুসরাইয়ে। সেখানে তিনি প্রায় ৪ লক্ষ ভোটের ব্যবধানে নিকটতম সিপিআই প্রার্থী জেএনইউ প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমারকে হারিয়ে নির্বাচিত হন। বেশ কিছুদিন ধরেই বিহারের রাজ্য-রাজনীতিতে জল্পনা চলছে যে, মুখ্যমন্ত্রী পদে কাকে তুলে ধরা হবে, এই প্রশ্নে শাসক এনডিএ-তে মতভেদ রয়েছে। নীতীশকেই ফের মুখ্যমন্ত্রী মুখ হিসাবে চূড়ান্ত করার ব্যাপারে পরস্পরবিরোধী মত আছে জোট শরিকদের মধ্যে। যদিও বিজেপি, নীতীশ শিবির-দুপক্ষই এই খবর খারিজ করেছে। নীতীশ গত সপ্তাহে বলেন, কিছু লোকের মনে হতেই পারে যে, জোটে অশান্তি চলছে, কিন্তু বাস্তবে এমন কিছুই নেই। নীতীশের পক্ষে ব্যাট ধরেন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদি। তিনি ট্যুইট করেন, ক্যাপ্টেনই যখন চার-ছয় মেরে বিপক্ষকে ইনিংসে হারাচ্ছেন, তখন তাঁকে বদলানোর প্রশ্ন কোথায়!

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 17 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget