এক্সপ্লোর

Drones Spotted in J&K : ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার, উপত্যকায় নিয়ন্ত্রণরেখা বরাবর ফের একাধিক ড্রোন; যা করল সেনা

Operation Sindoor : গত বছর মে মাসে অপারেশন সিঁদুরের পর, গত কয়েকদিনের ব্যবধানে এই প্রথমবার পর পর ড্রোন দেখা গেল নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমানা বরাবর।

নয়াদিল্লি : ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের উপত্যকার আকাশে ড্রোন ! নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক ড্রোন উড়ে আসতে দেখা যায় এদিনও। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় ভারতীয় নিরাপত্তাবাহিনী। কেরি সেক্টরের ডুঙ্গা গলি এলাকার ঘটনা। সেনাবাহিনী গুলি চালিয়ে সেগুলি মাটিতে নামিয়ে আনার চেষ্টা করে। ড্রোন থেকে কিছু ফেলা হয়েছে কি না তা জানার জন্য সঙ্গে সঙ্গে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান অভিযান শুরু করে বাহিনী। ৪৮ ঘণ্টার মধ্যেই রাজৌরি সেক্টরে একই ধরনের ঘটনার জেরে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমানায় চূড়ান্ত নজরদারির ব্যবস্থা করা হয়। সতর্ক রয়েছে বাহিনী। গত বছর মে মাসে অপারেশন সিঁদুরের পর, গত কয়েকদিনের ব্যবধানে এই প্রথমবার পর পর ড্রোন দেখা গেল নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমানা বরাবর।

গত কয়েকদিনে উপত্যকায় পাকিস্তানি ড্রোন নিয়ে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সাংবাদিক বৈঠকে বলেন, "ড্রোনের বিষয়ে বলতে গেলে, আপনাকে দেখতে হবে সময়টা কী । এটা ১৫ ও ২৬ জানুয়ারির খুব কাছের সময়। এই সময় পাকিস্তান একটু আতঙ্কে থাকে। যে ড্রোনগুলি দেখা গেছে সেগুলি খুব ছোট ড্রোন। আলো জ্বালিয়ে আসে, বেশি উচ্চতায় যায় না। খুব কম দেখা গেছে। ১০ তারিখের আশপাশে ৬-৭টি দেখা গিয়েছিল। ১১-১২ তারিখে ২-৩টি দেখা গিয়েছিল। এগুলি ডিফেন্সিভ ড্রোন। যেগুলি উপরে এসে দেখতে চেয়েছিল যে, ওদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না তো। এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না যে, ভারতীয় সেনায় কোনও খামতি আছে কি না তা দেখতেও আসতে পারে ড্রোনগুলি। যেখান দিয়ে ওরা জঙ্গি ঢোকাতে পারবে। আমার মতে, ওরা নেতিবাচক জবাব পেয়েছে। ওরা নিশ্চয়ই দেখেছে যে, আজকের তারিখে দাঁড়িয়ে এমন কোনও ফাঁক নেই যেখান দিয়ে ওরা জঙ্গি ঢোকাতে পারবে।"

অপারেশন সিঁদুরের পর বারবার অস্ত্রবাহী ড্রোন ঢুকিয়ে ভারতের ক্ষতি করতে চেয়েছে পাকিস্তান। আবারও গত রবিবার সন্ধেয় জম্মু ও কাশ্মীরের সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলায় LoC বরাবর আকাশে দেখা যায় আলোর ঝলকানি। কাছেই ভারত -পাক আন্তর্জাতিক সীমান্ত । রবিবার নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর বারবারে বেশ কয়েকটি সন্দেহজনক ড্রোনের গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী। সেইসব ড্রোন পাকিস্তানের দিক থেকে ভারতের দিকে এসেছিল বলে মনে করা হয়। বেশ কয়েক মিনিট ভারতের আকাশ সীমায় ঢুকেছিল ড্রোনগুলি। তারপর সেগুলি ফিরে যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget