এক্সপ্লোর

Mumbai Air hostess Murder: গলায় প্যান্ট পেঁচিয়ে জেলেই আত্মঘাতী বিমানসেবিকা খুনে অভিযুক্ত

Mumbai Murder: গত রবিবার মুম্বইয়ে খুন হন বছর ২৩-এর এক বিমানসেবিকা। খুনের অভিযোগ গ্রেফতার করা হয়েছিল বিক্রম অটল নামে ওই ব্যক্তিকে। 

মুম্বই: খুনের অভিযোগ পুলিশি হেফাজতে ছিলেন, সেখানেই আত্মহত্যা করলেন মুম্বই (Mumbai) বিমানসেবিকা খুনে (Air Hostess Murder) অভিযুক্ত। মুম্বইয়ের আন্ধেরির লকআপ (Andheri Police Station) থেকে গলায় ট্রাউজার পেঁচানো অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর দেহ।  পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।  শুক্রবার এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। গত রবিবার মুম্বইয়ে খুন হন বছর ২৩-এর এক বিমানসেবিকা। খুনের অভিযোগ গ্রেফতার করা হয়েছিল বিক্রম অটল নামে ওই ব্যক্তিকে। 

কী হয়েছিল সেই সন্ধেতে? রক্তের ভেসে যাচ্ছে চারদিক, মাঝখানে গলাকাটা অবস্থায় ভাসছেন তরুণী। চলতি মাসের শুরুতে  মুম্বইয়ের মারোল এলাকার একটি ফ্ল্যাট থেকে এই ভাবেই উদ্ধার হয়েছিল বিমানসেবিকা রূপল ওগরের দেহ। তরুণীর খুনে মূল অভিযুক্ত সন্দেহে বিক্রম অটওয়াল নামে এক ৪০ বছরের ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। প্রাথমিত তদন্তের পর জানা যায়, রূপল যে হাউজিং সোসাইটিতে থাকতেন, সেখানকার ঝাড়ুদার হিসেবে কাজ করতেন বিক্রম। জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্ত্রীকেও। 

একটি বিমানসংস্থার শিক্ষানবিশ ছিলেন রূপল। তিনি ছত্তিসগড়ের বাসিন্দা। কর্মসূত্রে গত এপ্রিলে মুম্বইয়ে এসেছিলেন। সূত্রের খবর, মুম্বইয়ের ফ্ল্যাটে বোন  এবং বোনের বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতেন ২৫ বছরের তরুণী। ঘটনার দিন, মেয়েকে বার বার মোবাইল ফোনে চেষ্টা করেও পাননি তরুণীর মা-বাবা। ফোন বেজে বেজে কেটে গিয়েছিল বারবার। কিন্তু রূপল ফোন ধরেননি। এতেই সন্দেহ দানা বেঁধেছিল রুপলের মা-বাবার। তরুণীর মুম্বইয়ে  থাকা বন্ধুদের ফোন করে সাহায্য চান তাঁরা। একবার মেয়ের ফ্ল্যাটে গিয়ে খোঁজখবর নিতে অনুরোধ করেন। বন্ধুরা ফ্ল্যাটে পৌঁছে দেখেন, তাঁর ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ। খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ এসে দরজা ভেঙে টুকতেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। পুলিশ দেখে রক্তের মধ্যে ভাসছেন রূপল। তাঁর গলার নলি কাটা। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর পর  'মূল অভিযুক্ত বিক্রম অটওয়ালকে গ্রেফতার করা হয়। বাকি ক্লু খুঁজতে হাউজিংয়ের সিসিটিভি ক্যামেরা স্ক্যান করা হচ্ছে বলেও জানিয়েছিল পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছিল। তারমধ্যেই এমন ঘটনা কার্যত চিন্তা বাড়াল। ঠিক কী যোগসূত্র ছিল বিক্রমের সঙ্গে এই খুনের? আসল খুনী কে? নেপথ্যে কারা? এখনও অধরা অনেক প্রশ্ন। 

আরও পড়ুন: Malda News: ডাউন বেঙ্গালুরু সুপার ফাস্ট ট্রেনে আগুন

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"BSF-র প্রতি, আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী", কালীপুজোয় হিঙ্গলগঞ্জে গিয়ে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
News Live: আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
আজ কালী পুজো, রাজ্য় জুড়ে শক্তি আরাধনা, দেবী বন্দনায় মাতোয়ারা সমগ্র বাংলা
South 24 Parganas News: ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
ভরা উৎসবের মাঝে মর্মান্তিক ঘটনা মন্দিরবাজারে, বছর ৩৪-র যুবককে 'বেধড়ক মার', পিটিয়ে খুনের অভিযোগ বৌদি ও ভাইপোর বিরুদ্ধে
Kali Puja 2026: আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা
আজ কালীপুজো, ৫১ টি শক্তিপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে বিশেষ সাজে মা

ভিডিও

Dakshineshwar Kali Temple: দক্ষিণেশ্বর কালীবাড়িতে সকাল থেকেই শুরু মায়ের আরাধনা, দেখুন ভিডিও
Kali Puja 2026: দিকে দিকে শক্তির আরাধনা, কালীঘাট মন্দিরে বাড়ছে ভক্তদের ভিড়
Kali Puja 2026: কালীপুজোয় শুভ শক্তির আরাধনা, অসমের কামাখ্যা মন্দিরে দর্শনার্থীদের ঢল
CM Suvendu Adhikari:
Mamata Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget