এক্সপ্লোর

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! ATC-র নির্দেশে থামল Air India-র উড়ান

 

মুম্বই: বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা! মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে এক্কেবারে মুখোমুখি এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুই বিমান। শেষ মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা ATC-র নির্দেশে টেক-অফ রান শুরু করেও থেমে যায় দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি। ফলে এড়ানো সম্ভব হয় সম্ভাব্য বিপর্যয়। এই বিমান নির্দিষ্ট সময় থামানো না-গেলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত, বলাই বাহুল্য। 

PTI সূত্রের খবর, মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ ঘটনাটি ঘটে মুম্বই বিমানবন্দরে। শিলিগুড়ি থেকে আসা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি অবতরণের পর তখনও রানওয়ে পুরোপুরি ছাড়েনি। সেই সময় একই রানওয়ে থেকে দিল্লির উদ্দেশে ওড়ার জন্য তৈরি ছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। দুই বিমান একই রানওয়েতে বিপজ্জনক অবস্থানে চলে আসায় এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্রুত দিল্লিগামী বিমানটিকে টেক-অফ বাতিল করার নির্দেশ দেয়। সেই নির্দেশ পাওয়ার পরই বিমানটির পাইলট ‘টেক-অফ রান’ বন্ধ করেন। এরপর বিমানটি ফিরে যায় নির্ধারিত বে-তে।

এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৭ জুলাই মুম্বই থেকে দিল্লিগামী AI816 উড়ানের পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ পাওয়ার পর টেক-অফ রান বন্ধ করেন এবং বিমানটিকে ফের বে-তে নিয়ে যান। সাধারণত, ‘টেক-অফ রান’ বলতে উড়ানের জন্য প্রয়োজনীয় গতি অর্জনের আগে রানওয়ের উপর দিয়ে বিমানের দ্রুতগতিতে ছুটতে শুরু করাকে বোঝানো হয়। ফলে বিমানটি ঠিক কতটা গতি তুলেছিল বা দুই বিমানের মধ্যে দূরত্ব কতটা ছিল, সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য এখনও সামনে আসেনি।               

সূত্রের দাবি, মুম্বই থেকে দিল্লিগামী AI816 উড়ানটি বোয়িং 777-300ER ওয়াইড-বডি বিমান দিয়ে পরিচালিত হওয়ার কথা ছিল। অন্যদিকে, শিলিগুড়ি থেকে মুম্বইয়ে আসা AIX1547 উড়ানটি ছিল বোয়িং 737 MAX 8 বিমান। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী বিমানটির প্রয়োজনীয় পরীক্ষা করা হবে। যাত্রীদের যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থাও করা হচ্ছে।                  

তবে ঘটনার সময় দুই বিমানে মোট কতজন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন, তা এখনও জানা যায়নি। একই রানওয়েতে কীভাবে দুই বিমান এমন পরিস্থিতিতে চলে এল, তা নিয়েও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।                     

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Advertisement

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget