এক্সপ্লোর

Mumbai News: ভারী বৃষ্টিতে মুম্বইয়ে বিকল মনোরেল, শূন্যে আটকে যাত্রীরা, ঘটনাস্থলে পৌঁছল ক্রেন

Mumbai Monorail Breaks Down: ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে যাত্রীদের জানলা ভাঙার চেষ্টা করতে দেখা গিয়েছে।

মুম্বই: মাথার উপর দিয়ে ট্রেন ছোটানোর ভাবনা এসেছিল জাপানকে দেখে। কিন্তু ভারী বৃষ্টিতে মায়ানগরীতে মাথার উপর আটকে গেল সেই মনোরেলই। ভারী বৃষ্টিতে মনোরেলটি আটকে গিয়েছে, কিছুতেই ট্রেন চালু করা যাচ্ছে না বলে খবর। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে মাটি থেকে উঁচুতে, লাইনের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে মনোরেল। এক ঘণ্টার বেশি সময় ধরে ১০০-র বেশি যাত্রী তাতে আটকে রয়েছেন বলে খবর। (Mumbai News)

ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ক্রেন দিয়ে নামানোর চেষ্টা করা হচ্ছে যাত্রীদের। ট্রেনের দরজা খোলা যাচ্ছে না বলে দানা গিয়েছে। সেই অবস্থায় যাত্রীরা কী ভাবে বেরোবেন, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভলপমেন্ট (MMRDA) জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। আর তাতেই আটকে গিয়েছে মনোরেল। পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে তারা। (Mumbai Monorail Breaks Down)

ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে যাত্রীদের জানলা ভাঙার চেষ্টা করতে দেখা গিয়েছে। এর পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। ক্রেন বেয়ে কয়েক জনকে নীচে নামতেও দেখা যায়। মঙ্গলবার সন্ধে ৬টা বেজে ১৫ মিনিট নাগাদ চেম্বুর ও ভক্তি পার্কের মধ্যে বিপত্তি বাঁধে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস সকলকে শান্ত থাকতে আর্জি জানিয়েছেন। যাত্রীদের নিরাপদে বের করে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় দেবেন্দ্র লেখেন, ‘সকলকে বলব, ধৈর্য ধরুন। আমি MMRDA কমিশনারের সঙ্গে যোগাযোগ রেখেছি। পুলিশ কমিশনারের সঙ্গেও কথা হয়েছে। কেন এমন ঘটল, তার তদন্ত হবে’। বৃহন্মুম্বই পুরসভা হেল্পলাইন নম্বর ১৯১৬ প্রকাশ করেছে। জরুরি পরিস্থিতিতে ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

গত দু'দিন ধের একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে মুম্বইয়ে। এর ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাটে সব জলমগ্ন। গাড়িঘোড়া সব খালি পড়ে রাস্তায়। গাড়ি নিয়ে যাঁরা বেরিয়েছেন সাহস করে, রাস্তা খুঁজেই পাচ্ছেন না। প্রতি বছর বর্ষায় একই অবস্থা হয় মুম্বইয়ের। এবার মাত্র দু'দিনের বৃষ্টিতেই এমন পরিস্থিতি, যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নাগরিকরা। 

জানা যাচ্ছে, প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। এর মধ্যে সোমবার মাত্র আট ঘণ্টায় ১৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মুম্বইয়ের প্রাণ টিকে যে ট্রেনের উপরও, সেই ট্রেন পরিষেবাও বিপর্যস্ত মিঠি নদীর জলস্তর বিপদসীমা পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই। নদী সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০০ মানুষজনকে সরানো হয়েছে বলে জানিয়েছেন দেবেন্দ্র।

সেরা শিরোনাম

Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget