এক্সপ্লোর

Donald Trump : ভারতের বিরুদ্ধে ১০০% শুল্ক চাপানোর পথে আমেরিকা, বিল পাশ হতে বাকি আর এক ধাপ

আমেরিকায় তৈরি জিনিসের উপর ১০০% শুল্ক চাপলে, তার প্রভাব তীব্রভাবে পড়বে ভারতীয় অর্থনীতিতে, আশঙ্কা অর্থনীতিবিদদের। 

ভারতকে ফের শুল্ক-হুঁশিয়ারি আমেরিকার। এবার আইন করে ভারতের বিরুদ্ধে ১০০% শুল্ক চাপানোর পথে আমেরিকা। এ নিয়ে আগামীকাল হাউস অব রিপ্রেজেন্টেটিভে এই প্রস্তাবে হতে পারে ভোটাভুটি। হাউস অব সেনেটে ইতিমধ্য়েই এই প্রস্তাব ভোটাভুটিতে পাস হয়ে গিয়েছে। অর্থাৎ হাউস অব রিপ্রেজেন্টেটিভে এই প্রস্তাব পাস হলেই তা আইনে পরিণত হবে। তাহলে একেবারে আইন এনে ভারতের উপর ১০০% শুল্ক চাপাতে পারবে ট্রাম্পের দেশ। ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬  বিলটি গত মাসে  ৮৬-১১ ভোটে মার্কিন সেনেটে পাশ হয়। এখন বিলটি হাউসে রয়েছে। সেখানে বিলটি নিয়ে আলোচনা চলছে। হাউসের সদস্যরা ইতিমধ্যেই বিলটিতে একাধিক সংশোধনী আনার প্রস্তাব দিয়েছে। তার মধ্যে একটি সংশোধনী প্রস্তাবে ভারত সহ ১০টি দেশের নাম সরাসরি সম্ভাব্য ১০০% শুল্কের তালিকায় রাখার কথা বলা হয়েছে। ১৬ সেপ্টেম্বর  হাউস ২১৪ - ২১১ ভোটে বিলটিকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সায় দিয়েছে । এখন  শুধু চূড়ান্ত ভোটের অপেক্ষা।  

রাশিয়ার কাছ থেকে যাঁরা তেল কেনে, সেই সমস্ত দেশের উপর ১০০% শুল্ক চাপাতে চায় আমেরিকা। আন্তর্জাতিক বাজারে তেলের অগ্নিমূল্যের  ইতিমধ্যেই চাপ বাড়ছে ভারতের উপর। এবার আমেরিকায় তৈরি জিনিসের উপর ১০০% শুল্ক চাপলে, তার প্রভাব তীব্রভাবে পড়বে ভারতীয় অর্থনীতিতে, আশঙ্কা অর্থনীতিবিদদের। 

এই বিল ভারতের জন্য কেন চিন্তার ? কারণ, ভারত রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে।  রাশিয়ার তেল বা গ্যাস আমদানী করে এমন ক্রেতাদের চাপে ফেলতেই এই বিল। সেই বড় ক্রেতাদের মধ্যে অন্যতম ভারত।  এই বিলে ভারত, চিন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তানকে সম্ভাব্য শুল্কের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিল পাস হলেই যে ভারতের উপর সরাসরি ১০০ শতাংশ শুল্ক আরোপ হয়ে গেল এমন নয় !  আইনটি পাস হলে প্রেসিডেন্টের হাতেই থাকবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তিনি এই হারে শুল্ক আরোপ করবেন , কি করবেন না ।                

এই বিল যদি আইনে পরিণত হয়, তবে আমেরিকায় ভারতীয় জিনিস রফতানির উপরও পড়তে পারে। যেমন, ওষুধ, বস্ত্র, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং পণ্য, অটো কম্পোনেন্ট এবং রত্ন-গয়নার মতো বিভিন্ন জিনিস অতিরিক্ত শুল্কের মুখে পড়তে পারে। এই বিষয়ে কেন্দ্রকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। 'একদিকে আমেরিকা চাপ দিচ্ছে, আর ভারত UPI-এর উপর শুল্ক চাপাচ্ছে'
, মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ।                        

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Shiv Sena: সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
সনিয়া গাঁধীর লেখা বই নিষিদ্ধ করার দাবি, একটি একটি করে পাতা ছেঁড়া হল, বালাসাহেবের ছবি কুটি কুটি করা নিয়ে সংঘাত দুই সেনার
Jalpaiguri News: AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
AB+ গ্রুপের রোগীকে A+ রক্ত? জলপাইগুড়ি সুপার স্পেশালিটিতে এক ব্যক্তির মৃত্যুতে মারাত্মক অভিযোগ, কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget