এক্সপ্লোর

লজ থেকে উদ্ধার কলেজ ছাত্রের গলার নলি কাটা দেহ!

মোবাইল ফোন সারাবেন বলে গত ২৪ মার্চ  বাড়ি থেকে বেরিয়ে যান ২২ বছরের যুবক। সেই যুবকেরই গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার হল একটি লজের ঘর থেকে। নদিয়ার তেহট্টের বাসিন্দা এক কলেজ ছাত্রের খুনের ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: নদিয়ার তেহট্টের বাসিন্দা এক ছাত্র খুনের ঘটনায় রহস্য দানা বাঁধল। গত ২৪ মার্চ থেকে নিখোঁজ ছিলেন ওই ছাত্র। গতকাল রাতে ধুবুলিয়ার এক লজ থেকে তাঁর গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় মৃতের এক আত্মীয় সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মোবাইল ফোন সারাবেন বলে গত ২৪ মার্চ  বাড়ি থেকে বেরিয়ে যান ২২ বছরের যুবক। সেই যুবকেরই গলার নলি কাটা মৃতদেহ উদ্ধার হল একটি লজের ঘর থেকে। নদিয়ার তেহট্টের বাসিন্দা এক কলেজ ছাত্রের খুনের ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে।  তেহট্ট থানার বেতাই কড়ুইগাছি এলাকার রথতলা পাড়ার বাসিন্দা  ২২ বছরের সৌরভ কীর্তনিয়া বেতাই বি আর অম্বেডকর কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

 

পরিবার সূত্রে দাবি, তিনি গত ২৪ মার্চ কৃষ্ণনগরে গিয়ে মোবাইল ফোন সারাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর থেকে তাঁর আর খোঁজ মেলেনি। পরিবারের দাবি, ওইদিন রাতে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বাবার কাছে ফোন আসে। তেহট্ট থানায় দায়ের হয় অভিযোগ। পুলিশ সূত্রে খবর, টাওয়ার লোকেশন দেখে সন্দেহ হয়, মুক্তিপণ চেয়ে ফোন আসছে ধুবুলিয়া থানা এলাকা থেকে। এই ভাবে একাধিকবার মুক্তিপণ চেয়ে ফোন আসে। শেষপর্যন্ত শুক্রবার রাতে তেহট্ট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে লজ থেকে মৃতদেহ উদ্ধার করে। 

 

লজের মালিক পক্ষের দাবি, ২৪ মার্চ কয়েকজন যুবক তাঁদের লজে এসে ঘরভাড়া চান। তবে তাঁদের কাছে  পরিচয়পত্র ছিল না। লজ ভাড়া বাবদ অগ্রিম ও পরিচয়পত্র পরে দেবেন বলে জানান। প্রশ্ন উঠছে, পরিচয়পত্র দেখাতে না পারা সত্ত্বেও কেন যুবকদের ঘর ভাড়া দেওয়া হল?  

 

কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের দাবি, ঘটনায় লজের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপহরণের গল্প ফাঁদা হয়েছিল। খুনের পিছনে প্রণয় ঘটিত কারণ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেদিন ওই লজে কোনও তরুণী ছিলেন কি না, সেই খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনায় নিহতের এক আত্মীয় আকাশ হালদার সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget