Crime News : 'রান্না না-করে নাচের ক্লাসে' যেতে চেয়েছিলেন স্ত্রী, স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি
প্রথমে বচসা , তারপর মার। এরপর দুই সন্তানের সামনেই ছটফট করতে করতে অজ্ঞান মহিলা। ভয়াবহ ঘটনাটি ঘটল নাগপুরে।

কলকাতা : মহারাষ্ট্রের নাগপুরে মর্মান্তিক পরিণতি হল এক মহিলার। অভিযোগ, সোশ্যাইটিতে নাচের ক্লাসে যোগ দিতে চান বলে, বাড়িতে রান্না করতে রাজি হননি মহিলা। তখনই স্বামীর রোষ গিয়ে পড়ে তাঁর উপর। প্রথমে বচসা , তারপর মার। এরপর দুই সন্তানের সামনেই ছটফট করতে করতে অজ্ঞান মহিলা। ভয়াবহ ঘটনাটি ঘটল নাগপুরে।
পুলিশ সূত্রে খবর, মৃতা মহিলার বয়স ৩৮ বছর। অভিযুক্ত স্বামীর বয়স ৪১। বৃহস্পতিবার নাচের ক্লাসে যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে বিবাদ বাধে মহিলার । পুলিশ সূত্রে খবর, মৃতার নাম যামিনী কৃষ্ণ লাল যাদব। তাঁর স্বামী কৃষ্ণ লাল যাদব। তাঁদের দুই সন্তান রয়েছে। ঘটনার পর তাঁর বছর বয়সী স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।
কী ঘটেছিল সেদিন
অভিযোগ, কৃষ্ণ লাল কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রীকে রান্না দিতে বলেন। সেই সময় যামিনী তাঁর হাউজিং সোসাইটিতে আয়োজিত একটি নাচের ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রান্না না করে নাচের ক্লাসে যেতে চাওয়ায় দু’জনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে সেই বিবাদ চরমে ওঠে। পুলিশের অভিযোগ, কথা কাটাকাটি এমন পর্যায়ে পৌঁছায়, যামিনীকে মারধর শুরু করেন স্বামী। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার তদন্ত শুরু করেছে নাগপুর পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে কৃষ্ণ লাল যাদবকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ। দম্পতির দুই সন্তান রয়েছে। তাঁদের সামনেই ঘটনাটি ঘটেছিল কি না, জানার চেষ্টা করছে পুলিশ।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যামিনীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এদিন খবর পেয়ে মুম্বই থেকে নাগপুর পৌঁছন মৃতার ভাই। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, তাঁরা বোনের কাছে মাঝেমধ্যে দাম্পত্য-অশান্তির কথা শুনতেন। তবে মধ্যস্ততা করতে চাইলেও, তাঁর বোনই চাইতেন না। পারিবারিক ঝামেলা বলে ছেড়ে দিতে বলতেন।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে, যামিনীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তার পেটেও আঘাতের চিহ্ন ছিল। এইসব তথ্যের ভিত্তিতেই পুলিশ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা । কৃষ্ণ লাল যাদবকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা করা হয়েছে।
Before You Go
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh






















