এক্সপ্লোর

রাজনৈতিক প্রতিহিংসা দেখিয়ে দানবিক শক্তি প্রয়োগ বিজেপির, আক্রমণ কুণালের

নারদ-মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই।

কলকাতা: সপ্তাহের শুরুতেই তোলপাড় রাজ্য রাজনীতি। নারদ মামলায় একসঙ্গে তৃণমূলের তিন নেতা-মন্ত্রীকে গ্রেফতার করল সিবিআই। গ্রেফতার করা হল কলকাতার প্রাক্তন মেয়রকেও। নারদ-মামলায় ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে সিবিআই। আর এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

এদিন কুণাল ঘোষ বলেন, বিধানসভা পুরোদস্তুর বিপর্যস্ত রাজনৈতিক প্রতিহিংসা দেখিয়ে দানবিক শক্তি প্রয়োগ করল বিজেপি। প্রমাণিত যে ৬ বছরে আগের একটা মামলা টানতে টানতে এখানে এসে ফেলল। যেখানে আমাদের সবথেখে বড় গুরুত্ব করোনা মোকাবিলা। কলকাতার মুখ্য প্রশাসক সহ এবং রাজ্য সরকার সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করছে। সেই সময় কেন্দ্রীয় সরকার এই ধরনের ঘটনা ঘটাল। সম্পূর্ণভাবে আদৌ আইনি কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিধানসভা স্পিকারের মতামত নেওয়া হয়নি।

কুণাল ঘোষের কথায়, ভিডিও অনুযায়ী, মুকুল রায়ের আগে গ্রেফতার করা উচিত। কারণ টাকা নিয়ে এসপি মির্জাকে টাকা দাও বলে ভিডিওতে বলতে শোনা গিয়ছে। মুকুল রায়কে বিজেপিতে এনে ছায়া দেওয়া হল। মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শঙ্কু দেব পণ্ডাকে কেন তুলে আনা হল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেন, বিপর্যস্ত বিজেপি, মানসিক অবসাদগ্রস্থ  বৃদ্ধকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে প্ররোচনা দেওয়া হয়েছে। আর আজ, সব সীমা ছাড়িয়ে গেল। চার্জশিট দেওয়ার জন্য সকালে তুলে আনার কোনও দরকার ছিল না। প্রয়োজনে আইনি পদ্ধতি অবলম্বন করবেন। এই ধরনের আয়োজন করার প্রয়োজন ছিল না। তাঁর প্রশ্ন, কে অধিকার দিয়েছে লকডাউন ভেঙে এত জন বাইরের জওয়ানকে তুলে এনে পাড়ায় পাড়ায় ঘোরাতে।

এদিন কুণাল ঘোষ বলেন, উত্তরপ্রদেশে গঙ্গায় মৃতদেহ ভাসছে, তা যাতে রাজ্যে ভেসে না আসে তার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে প্রশাসনকে। ইন্ধন, প্ররোচনা দেওয়ার কাজ করলেন কেন? এখন তাঁদের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? ভোটের ফলের পরে এটা স্পষ্ট, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ একটা কলঙ্কজনক অধ্য়ায়।  তৃণমূল কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, ওদের প্ররোচনায় পা দেবেন না। বিজেপিকে চিনে রাখুন।

সেরা শিরোনাম

Registered Unrecognised Political Parties: একবছরে ১৭০০ কোটি টাকা ডোনেশন পেয়েছে ৬ রাজনৈতিক দল, জাতীয় দলগুলির চেয়ে ঢের বেশি, এতদিন নামই শোনেননি কেউ
একবছরে ১৭০০ কোটি টাকা ডোনেশন পেয়েছে ৬ রাজনৈতিক দল, জাতীয় দলগুলির চেয়ে ঢের বেশি, এতদিন নামই শোনেননি কেউ
West Midnapore: নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের
নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের
Teachers Recruitment: শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
Swatantra Bhardwaj Arrested: ‘মোদিজী আমার দাদা, এক ফোনে ছেড়ে দিয়েছিল পুলিশ’, দলিত কন্যার বাবার মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে বড়াই, অবশেষে গ্রেফতার স্বতন্ত্র ভরদ্বাজ
‘মোদিজী আমার দাদা, এক ফোনে ছেড়ে দিয়েছিল পুলিশ’, দলিত কন্যার বাবার মাথা ফাটিয়ে দেওয়া নিয়ে বড়াই, অবশেষে গ্রেফতার স্বতন্ত্র ভরদ্বাজ

ভিডিও

Khanakul Flood Situation: খানাকুলের মোট আটটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget