Modi-Smit Machchar: মোদি-স্মিত মচ্ছরের ভিডিও কলে কথা, কেঁদে ফেললেন ভারতীয় পাইলট, 'কোনও যাত্রীকে মরতে দিতে পারতাম না'
প্রধানমন্ত্রীকে সাহসী ভারতীয় পাইলট বলেন, 'আমি এত বছর ধরে ক্যাপ্টেন হয়ে প্লেন চালাচ্ছি এমন যে হতে পারে দুঃস্বপ্নেও ভাবিনি।'

কলকাতা: বিমান হাইজ্যাক করে ৯-১১-র কায়দায় জঙ্গি হামলার ছক, রুখে দিয়েছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। রক্তাক্ত অবস্থায় বিমান হাইজ্যাক আটকে গোটা বিশ্বের কাছে হিরো ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। প্রাণঘাতী হামলার পর এখন তিনি বিপদসীমার বাইরে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। জঙ্গি হামলা রুখে দেওয়া ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন প্রধানমন্ত্রীকে সাহসী ভারতীয় পাইলট বলেন, 'আমি এত বছর ধরে ক্যাপ্টেন হয়ে প্লেন চালাচ্ছি এমন যে হতে পারে দুঃস্বপ্নেও ভাবিনি। তবে শেষ আমি আমার কথা ভাবিনি। ভেবেছি যাত্রীদের আমি কিছুতেই এভাবে মরতে দিতে পারিনা'। কথা বলতে বলতেই কেঁদে ফেলেন স্মিত। তা নিয়ে দুঃখপ্রকাশও করেন প্রধানমন্ত্রীর কাছে। এও বলেন, প্রধানমন্ত্রী যে ফোনে কথা বলবেন এটাও ভাবতে পারেন না। পাল্টা আশ্বস্ত করেন মোদিও। তিনি বলেন, 'আপনি আমার কাছে আবেগপ্রকাশ করবেন না তো কার কাছে করবেন। আপনি আজ এমন কাজ করেছেন যে দেশ আপনার কাজে গর্বিত, কৃতজ্ঞ। বিশ্বজুড়ে সবাই চাইছে একবার আপনার সঙ্গে কথা বলতে।'
#WATCH |"I had never thought I would get a chance to speak to you, sir," says Flydubai Captain Smit Machchhar to PM Modi.
— ANI (@ANI) October 2, 2026
"You have made the whole country proud," the PM tells the brave Captain. pic.twitter.com/p8mYFgqUek
মোদি বলেন, 'আপনার দীর্ঘায়ু কামনায় গোটা দেশ। আপনি বীর, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আপনি সমস্ত যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন। আপনি বিরাট বড় কাজ করেছেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন, অহিংসা কী, তা আপনি দেখিয়েছেন। গোটা দেশ আপনার জন্য অপেক্ষা করছে'।
রক্তাক্ত অবস্থায় বিমান হাইজ্যাক আটকে গোটা বিশ্বের কাছে হিরো ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। প্রাণঘাতী হামলার পর এখন তিনি বিপদসীমার বাইরে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। 'সৌদি আরব প্রশাসন হামলায় অভিযুক্ত কো পাইলটকে UAE-র হাতে তুলে দিয়েছে। ফ্লাইদুবাই’-এর অভিযুক্ত কো পাইলটকে এখন জেরার কাজ চালাবে তারাই, খবর ফক্স নিউজের। ‘ফ্লাইদুবাই-এর কো-পাইলটের সঙ্গে ইরানের যোগসূত্র থাকতে পারে', এখনও বিষয়টি নিয়ে তদন্ত চলছে, প্রতিক্রিয়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
Before You Go
NCPI News: "প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর আছে", বললেন Rachana Banerjee | ABP Ananda






















