এক্সপ্লোর

অবশেষে মণিপুরে উঠে গেল ১৩৯দিনের অর্থনৈতিক অবরোধ

ইম্ফল: আজ মণিপুর বিধানসভায় শক্তিপরীক্ষা। তার আগে গুরুত্বপূর্ণ সাফল্য পেল বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট। ইউনাইটেড নাগা কাউন্সিল বা ইউএনসি-র সঙ্গে বোঝাপড়ায় এসে চার মাসের বেশি সময় ধরে চলা অর্থনৈতিক অবরোধ তুলিয়ে নিয়ে সক্ষম হল তারা। ইম্ফল-ডিমাপুর ও ইম্ফল-শিলচর হাইওয়েতে ১৩৯দিন ধরে চলে এই অবরোধ। নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসা ট্রাকের পর ট্রাক ঢুকতে পারেনি মণিপুরে, আসল দামের থেকে অনেক চড়া দামে জিনিসপত্র কিনতে বাধ্য হন মানুষ। ফলে গতকাল মাঝরাত থেকে অবরোধ উঠে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলেন নাভিশ্বাস উঠে যাওয়া মণিপুরের বাসিন্দারা। manipur মণিপুরের পূর্বতন কংগ্রেস সরকার কয়েকটি নতুন জেলা গঠনের সিদ্ধান্ত নেওয়ায় জাতীয় সড়ক আটকে দিয়ে অবরোধে যায় ইউএনসি। তাদের অভিযোগ ছিল, এর ফলে  প্রজন্মের পর প্রজন্ম ধরে নাগারা যে সব এলাকায় বাস করে আসছেন, সেগুলো ভাগ হয়ে যাবে, ক্ষুণ্ণ হবে নাগা স্বার্থ। ওই জেলা গঠনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলে তারা, জানিয়ে দেয়, তা না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া হবে। এন বীরেন সিংহ সরকার জানিয়েছিল, ক্ষমতায় আসার পর তাদের প্রথম কাজ, দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক অবরোধ তোলার ব্যবস্থা করা। সেইমতো সেনাপতি এলাকায় ইউএনসি সদর দফতরে সদ্য গঠিত বিজেপি সরকার বৈঠকে বসে এই নাগা গোষ্ঠীর সঙ্গে। কেন্দ্রের উপস্থিতিতে রাজ্য তাদের আশ্বাস দেয়, সব পক্ষের সঙ্গে আলোচনা না করে নতুন জেলা গঠন হবে না। এরপর ইউএনসি জানিয়ে দেয়, গণতান্ত্রিক পদ্ধতিতে আলোচনার পরিবেশ গড়ে তুলতে অবরোধ তুলে নেওয়া হবে। তখনই বাজি ফাটিয়ে শুরু হয় উৎসব। এক মাসের মধ্যে পরবর্তী বৈঠক হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget