এক্সপ্লোর
তেলঙ্গানায় খালে পড়ে গেল ট্রাক্টর-ট্রলি, মৃত ১৫

ছবি সৌজন্যে ট্যুইটার
হায়দরাবাদ: তেলঙ্গানার ইয়াদাদরি জেলায় ভয়াবহ দুর্ঘটনা। একটি খালে ট্রাক্টর-ট্রলি পড়ে গিয়ে মৃত্যু হল অন্তত ১৫ জনের। মৃতদের মধ্যে ১৪ জন মহিলা এবং একটি শিশু। জখম সাতজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার এস রমেশ জানিয়েছেন, ‘আজ সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। লক্ষ্মপুরম গ্রামের কাছে উল্টোদিক থেকে আসা একটি বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান ট্রাক্টরের চালক। ফলে ট্রাক্টরটি মুসি নদীতে পড়ে যায়।’
আরও পড়ুন
সেরা শিরোনাম
খুঁটিনাটি
খুঁটিনাটি
নির্বাচন ২০২৬
নির্বাচন ২০২৬























