এক্সপ্লোর

জম্মু কাশ্মীরে সন্ত্রাস হামলায় হত দুই পুলিশকর্মী, জখম ১০ সিআরপিএফ জওয়ান

শ্রীনগর:  জম্মু কাশ্মীরের পুলওয়ামায় আদালত চত্বরের বাইরে জঙ্গি হামলা। হামলায় হত নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশকর্মী। মঙ্গলবার ভোর রাতে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। গুলির লড়াইয়ের মধ্যে পড়ে দুই পুলিশকর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। জখম ১। পুলিশ পিকেট লক্ষ্য করে মঙ্গলবার ভোর রাতে প্রথম গুলি ছোঁড়ে জঙ্গিরা। সেই সময় জঙ্গিদের পাল্টা কড়া জবাবও দেয় নিরাপত্তারক্ষীরা। ওই গুলির লড়াই চলার সময়ই মৃত্যু হয় দুই পুলিশকর্মীর। এরপরই গোটা এলাকা কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়। অপর এক সূত্রের খবর, মৃত দুই পুলিশকর্মীর রাইফেল ও অন্য অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়েছে জঙ্গিদের দলটি। শহীদ দুই পুলিশকর্মীর নাম গুলাম রসুল এবং গুলাম হাসান।  পুলওয়ামা জেলার এসএসপি মহম্মদ আসলাম চৌধুরী জানিয়েছেন, এই হামলা চালানো জঙ্গিদের চিহ্নিত করা গিয়েছে। শিগগিরই পুলিশ তাদের গ্রেফতার করবে। এদিকে অপর এক হামলায় ১০ সিআরপিএফ জওয়ানের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই হামলাটিও হয় মঙ্গলবার ভোর রাত তিনটের সময় সদর এলাকায়। সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। জখম জওয়ানদের হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত তাঁদের অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত, বর্তমানে রমজান মাস চলছে। এই রমজান মাসের প্রথম কুড়ি দিনে, এখনও পর্যন্ত মোট ৪৪টি হামলা চালিয়েছে জঙ্গিরা। এক সূত্রের দাবি, পরিস্থিতির চাপে সেখানে এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনী জঙ্গিদের লক্ষ্য করে মোট চারটি অপারেশন চালিয়েছে।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget