এক্সপ্লোর

অসমে দুটি ট্রেনে ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ও শাগরেদকে পাকড়াও করল পুলিশ

তিনসুকিয়া: অসমে দুটি ট্রেনে দুই মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ও তার শাগরেদকে পাকড়াও করল পুলিশ। পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত বিকাশ দাসকে গতকাল সন্ধেয় তিনসুকিয়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, আজ সকালে বানিপুর স্টেশনে ডিব্রুগড়-বেঙ্গালোর এক্সপ্রেস থেকে গ্রেফতার করা হয়েছে বিকাশের শাগরেদ বিপিন পান্ডেকে। পুলিশ জানিয়েছে, সিমাবুগুড়ি ও মারিয়ানিতে দুটি ট্রেনে ওই জঘন্য অপরাধের ঘটনায় দুই অভিযুক্তকে ধরা হয়েছে এবং তাদের কাছ থেকে অকাট্য তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে। গতকাল আরপিএফ ওই দুই ধর্ষণ ও খুনের ঘটনার মূল অভিযুক্ত বিকাশকে গ্রেফতার করে। পুলিশের জেরায় বিকাশ তার শাগরেদের নাম জানায়। এরপরই বিকাশের শাগরেদ বিহারের বাসিন্দা, পেশায় রিক্সাচালক বিপিনকে পাকড়াও করে শিবসাগর  জেলা পুলিশের হাতে তুলে দেয় আরপিএফ। গত ১০ জুলাই কামাখ্যা এক্সপ্রেসের শৌচাগার থেকে জোরহাটের অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। পরের দিন অবধ-অসম এক্সপ্রেসের শৌচাগার থেকে এক বয়স্ক মহিলার দেহ উদ্ধার হয়। দুজনকে একইভাবে হত্যা করা হয়। আরপিএফের জেরায় বিকাশ কবুল করেছে যে, দুইজনকেই ধর্ষণ করার পর গলায় গামছার ফাঁস দিয়ে খুন করেছে সে ও তার শাগরেদ বিপিন। এরপর  ট্রেনের ফাঁকা কোচের শৌচাগারে দেহ রেখে পালিয়ে যায় তারা। তিনসুকিয়া স্টেশনে এক নিরাপত্তা কর্মী গামছা গলায় বিকাশকে দেখতে পান। এরপর আরপিএফ তাকে গ্রেফতার করে। আগে তিনসুকিয়া স্টেশনের কাছে চা বিক্রি করত বিকাশ। পরে ট্রেনে পোশাক বিক্রি করত সে। জেরায় বিকাশ জানিয়েছে, একই ধরনের দুষ্কর্ম করার ফন্দি নিয়ে সে ট্রেনে চেপে ফুর্কাটিং স্টেশনে যাচ্ছিল। কিন্তু তার আগেই পুলিশ তাকে গ্রেফতার করে। নিহত দুই মহিলার ফোন বিকাশের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের এক আধিকারিক আরও জানিয়েছেন,  বিকাশের কাছ থেকে নির্যাতিত ছাত্রীর কানের দুল ও নির্যাতিত মহিলার পায়ের নুপূরও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Border Secuirity: সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির | ABP Ananda Live
Arjun Singh: মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget