এক্সপ্লোর
অযোধ্যায় ১০০ একর জমিতে ২৫১ মিটার দীর্ঘ রাম মূর্তি, ঘোষণা আদিত্যনাথের
মূর্তি স্থাপনের পাশাপাশি যোগীর পরিকল্পনায় আছে অযোধ্যাকে নতুন করে সাজানোর প্রস্তাব। লাইব্রেরি, উন্নতমানের পার্কিং, ফুডপ্লাজা, সবকিছুই থাকবে সেখানে। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে গুজরাত সরকারের থেকে প্রযুক্তিগত সাহায্য নেবে উত্তরপ্রদেশ।

লখনউ: একশ একর জমির উপর দীর্ঘকায় রাম-মূর্তি স্থাপন, অযোধ্যাকে পর্যটন কেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তোলা, পুরো অঞ্চলটিকেই ‘রাম’ থিমে ঢেলে সাজানো, এরকম একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সোমবার অযোধ্যায় ২৫১ মিটার উচ্চতার রাম-মূর্তি স্থাপনের কথা ঘোষণা করেন আদিত্যনাথ। মূর্তি স্থাপনের পাশাপাশি যোগীর পরিকল্পনায় আছে অযোধ্যাকে নতুন করে সাজানোর প্রস্তাব। লাইব্রেরি, উন্নতমানের পার্কিং, ফুডপ্লাজা, সবকিছুই থাকবে সেখানে। এই পরিকল্পনা বাস্তবায়িত করতে গুজরাত সরকারের থেকে প্রযুক্তিগত সাহায্য নেবে উত্তরপ্রদেশ। নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির উচ্চতা ৯৩ মিটার। মুম্বইয়ে আম্বেদকরের মূর্তির উচ্চতা ১৩৭.২ মিটার, এমনকী গুজরাতে সর্দার বল্লভ ভাই পটেলের মূর্তির উচ্চতাও প্রস্তাবিত রাম-মূর্তির থেকে কম! ভারতে অন্যান্য উচ্চ মূর্তিগুলির নধ্যে উল্লেখযোগ্য মহারাষ্ট্রের শিবাজীর মূর্তি। চিনে গৌতম বুদ্ধের মূর্তিও বিশ্বের অন্যতম আকর্ষণ। সেগুলিকেও ছাপিয়ে যেতে চলেছে যোগীর স্বপ্নের রাম-মূর্তি। এছাড়া অন্য একটি মিটিং-এ যোগী আদিত্যনাথ বলেন, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ডাটা স্টোরেজ তৈরি করাও খুব জরুরি। সেইজন্য রাজ্যে ডাটা সেন্টার তৈরির উপর জোর দেন মুখ্যমন্ত্রী।
Before You Go
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর
ক্রিকেট

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















