এক্সপ্লোর

বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ, ক্ষতিগ্রস্ত সাড়ে ২৭ লক্ষ মানুষ

পটনা: বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। ইতিমধ্যেই ১২টি জেলায় প্রায় সাড়ে ২৭ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, নতুন করে হতাহতের কোনও খবর নেই। এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। সিওয়ান জেলার মধ্য দিয়ে বহমান ঘাঘরা-দারাউলি এবং গঙ্গপুর-সিসওয়ান নদী দুটিই বিপদসীমার ওপর দিয়ে বইছে। একইভাবে, মুজফ্ফরপুর জেলার বাগমতী-বেনীবাদ, খগাড়িয়া জেলায় কোশী-বালতারা, পূর্ণিয়া জেলায় মহানন্দা-ঢেঙ্গরাঘাট  এবং কাটিহার জেলার ঝাবা নদী—সব বিপদসীমার ওপর দিয়ে বইছে। মোট ১২টি জেলাকে বন্যা-বিধ্বস্ত করেছে বিহার প্রশাসন। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০০ লক্ষ হেক্টর জমি। এরমধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ হেক্টর ফসল নষ্ট হয়েছে। কবলিত হয়ে পড়েছেন প্রায় সাড়ে ২৭ লক্ষ মানুষ। প্রায় সাড়ে পাঁচ হাজার পাকা বাড়ি এবং সাড়ে চার হাজার মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৭ লক্ষ টাকার মতো। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু করে দিয়েছে নীতীশ কুমার প্রশাসন। কবলিত মানুষদের উদ্ধারে প্রায় ১০৬৩টা নৌকা নামানো হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৬ লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরমধ্যে ৪১৫টা ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে প্রায় ৩ লক্ষ মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। কাজ করছে ১১২টি মেডিক্যাল টিম। ত্রাণ শিবিরে ৩,০৩৭ কুইন্টাল চাল, ৬৪১ কুইন্টাল গুড়, ১.৮৪ লক্ষ দেশলাই, ৩৫৪০ মোমবাতি, কেরোসিন, পলিথিন শিট এবং ৪২ হাজার খাবারের প্যাকেট বণ্টন করা হয়েছে। বন্যা-পীড়িত জেলাগুলিতে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget