এক্সপ্লোর

জম্মু কাশ্মীরে বিএসএফ-এর কনভয়ে জঙ্গি হামলা, নিহত ৩ জওয়ান

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা। শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের ওপর বিজবেহারায় বিএসএফ-এর কনভয়ে গুলি চালায় জঙ্গিরা। শহিদ ৩ জওয়ান। গুরুতর জখম ৪। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল কে রাজেন্দ্র জানিয়েছেন, বিকেল সাড়ে ৪ টে নাগাদ বিজবেহারায় জাতীয় সড়কের ওপর দিয়ে সেনাবাহিনীর কনভয় যাওয়ার সময় সেখানে গুলি ছোড়ে জঙ্গিরা। গুলিতে নিহত হন বিএসএফ-এর হেড কনস্টেবল্ গিরিশ কুমার শুক্ল, কনস্টেবল মহিন্দর রাম এবং হাবালদার দীনেশ। গুরুতর জখম আরও চার জওয়ান। তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক। সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। জানা গিয়েছে, ছুটি কাটিয়ে কাজে যোগ দিতে যাচ্ছিলেন জওয়ানরা। মোট ২৩ টি গাড়ির কনভয় জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় চোরা গলি থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনার পরই ওই স্থানে গিয়ে পৌঁছন বিএসএফ ডিরেক্টর জেনারেল কে কে শর্মা। গোটা এলাকা ঘিরে ফেলে অতিরিক্ত বাহিনী, সিআরপিএফ এবং রাষ্ট্রীয় রাইফেলস্। বিএসএফ ডিজি-র কাছে রিপোর্ট তলব করেছেন রাজনাথ সিংহ। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। মনে করা হচ্ছে এ কাজ সম্ভবত হিজবুল মুজাহিদিন গোষ্ঠীরই। প্রসঙ্গত, বারবার জঙ্গিগোষ্ঠীর টার্গেট হয় সেনাবাহিনীর কনভয়। গত ১০ দিন আগে শ্রীনগরে দুটি পৃথক ঘটনায় পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিন। মৃত্যু হয় ৩ পুলিশকর্মীর। এধরনের ঘটনার পুনরাবৃত্তির হুমকিও দিয়েছিল তারা। এর আগে গত বছর অগাস্টে উধমপুরে বিএসএফ-এর কনভয়ে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget