এক্সপ্লোর

অমরনাথ যাত্রীদের ওপর হামলার সঙ্গে যুক্ত ৩ লস্কর জঙ্গি দক্ষিণ কাশ্মীরে এনকাউন্টারে খতম

শ্রীনগর:  এই বছর জুলাইয়ে অমরনাথ যাত্রীদের ওপর হামলার ঘটনার সঙ্গে যুক্ত তিন লস্কর জঙ্গিরই দক্ষিণ কাশ্মীরে এক এনকাউন্টারে মৃত্যু হয়েছে।মঙ্গলবার সকালে পুলিশের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এক জঙ্গি সংঘর্ষস্থল থেকে পালিয়ে গেলেও, দক্ষিণ কাশ্মীরেরই অনন্তনাগ জেলার একটি প্রসূতি হাসপাতাল থেকে পরে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে আচমকাই সেনা বাহিনীর একটি কনভয় লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেসময় ওই সেনা-কনভায়টি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের ওপর দিয়ে কাজিগুন্দে যাচ্ছিল। ওই হামলায় এক সেনার মৃত্যু হয়, অপর একজন গুরুতর জখম। তারপরই গোটা এলাকা ঘিরে ফেলে জোর তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান চলাকালেই গুলির লড়াই শুরু হয়। অপারেশন শেষ হতে প্রায় রাত দুটো বেজে যায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তিন জঙ্গির। পরে পুলিশ মৃত তিন জঙ্গিকে চিহ্নিত করে। পুলিশ সূত্রে খবর, গুলির লড়াইয়ে মৃত এক জঙ্গির নাম জওহর বাসির, সে স্থানীয় জঙ্গি। অপর দুজন হল আবু ফারকান এবং আবু মাভিয়া (দুজনেই পাকিস্তানের বাসিন্দা)। বাসির কুলগামের হাবিআসের বাসিন্দা। এবছর ফেব্রুয়ারিতেই লস্কর-ই-তৈবায় যোগ দেয় সে। আবু ইসমাইলের মৃত্যু পর ফারকান হয়ে গিয়েছিল দক্ষিণ কাশ্মীরে লস্কর-ই-তৈবার প্রধান। এই আবু ইসমাইলের নেতৃত্বেই এবছর জুলাইয়ে অমরনাথ যাত্রীদের ওপর হামলা চালায় জঙ্গিদের একটি দল। সেই হামলায় ৮ তীর্থযাত্রীর মৃত্যু হয়, আহত হন ১৯ জন। পুলিশের তরফে দাবি করা হয়, সম্প্রতি ফারকানের নেতৃত্বে অনন্তনাগ এবং কুলগামের একাধিক জায়গায় জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল জঙ্গি সংগঠন লস্কর। এরমধ্যে এই জঙ্গি সংগঠনের সদস্যরা হামলা চালিয়েছে বান্টিনগোর একটি বাসের ওপর, লোয়ার মুন্ডায় জাতীয় সড়কে নিরাপত্তাবাহিনীর ওপর একাধিক হামলায় যুক্ত ছিল লস্কর সদস্যরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget