এক্সপ্লোর

মুক্তিপণ আদায়ে সাড়ে তিন বছরের মেয়েকে অপহরণ করে খুন, আটক ২ নাবালক

মুম্বই:  এক কোটি টাকার মুক্তিপণ আদায় করতে সাড়ে তিন বছরের মেয়েকে খুন করল অপহরণকারীরা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মুম্বইতে। আরও চাঞ্চল্যকর বিষয় হল, অপহরণকারী দুজনই নাবালক! বয়স যথাক্রমে ১৬  এবং ১৭ বছর! তাদের আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে নাগপদ এলাকার অন্তর্গত কাজিরপুরার হাজি কসম চাউল থেকে ছোট শিশুকন্যাটির টুকরো টুকরো করে কাটা দেহ উদ্ধার হয়।

তারপরই ঘটনার কথা প্রকাশ্যে আসে। জানা যায়, গত ৫ ডিসেম্বর থেকে ডোনকান রোডের শরবতওয়ালা বিল্ডিংয়ের বাসিন্দা শিশুটি নিখোঁজ ছিল। এরজন্য ওইদিনই জে জে মার্গ পুলিশ স্টেশনে ডায়রি দায়ের করেছিল শিশুর পরিবার।

তদন্তে জানা যায়, প্রতিবেশী এক কিশোর শিশুটির বাবা-মাকে তার অপহৃত হওয়ার খবর দিয়েছিল। এই তথ্য পাওয়ার পরই ওই কিশোরের ওপর নজর রাখতে শুরু করে পুলিশ।

এরমধ্যে, শিশুর বাবার কাছে অজ্ঞাত পরিচয় কোনও ব্যক্তির থেকে দিন কয়েক আগে একটি ফোন আসে। মেয়েটির মুক্তিপণ বাবদ এক কোটি টাকা দাবি করে তারা।

কিন্তু সে টাকা দেওয়ার ক্ষমতা ছিল না শিশুকন্যার বাবা-মায়ের। অবশেষে ২৮ লক্ষ টাকা দিতে রাজি হন মেয়েটির বাবা। এরপর মেয়েটির বাবাকে নগদ নিয়ে থানের কালওয়ার এলাকায় আসতে বলে অপহরণকারীরা।

কিন্তু, অপহরণকারীরা সেখানে পৌঁছয়নি। এরপরই, প্রায় ১৫ দিন নজর রাখার পর, মোবাইল ফোনের কল ট্রেস করে প্রতিবেশী কিশোরকে আটক করে পুলিশ।

তাকে জেরা করতেই এক হাড়-হিম করা ষড়যন্ত্রের হদিস পায় পুলিশ। জেরায় সেই নাবালক স্বীকার করে, সে এবং তার এক বন্ধু মিলে ওই শিশুকন্যাকে অপহরণ করেছিল।

সে বলে, যেদিন অপহরণ করা হয়, সেদিনই মোবাইল ফোনের চার্জার গলায় জড়িয়ে মেয়েটিকে শ্বাসরোধ করে খুন করা হয়। তারপর শিশুটির দেহ টুকরো টুকরো করে কেটে ফেলে ওই দুই নাবালক।

প্রতিবেশী নাবালকের থেকে খোঁজ নিয়ে সঙ্গী কিশোরকেও আটক করে পুলিশ। তারা জানায়, শিশুটিকে অপহরণ করার ফন্দি বেশ কিছুদিন ধরেই তারা করেছিল।

গত ৫ তারিখ, মেয়েটির পরিবার নমাজ পড়তে গেলে, সেই ফাঁকে তারা শিশুকে অপহরণ করে। অপহরণ করে তারা উল্টেদিকের বাড়িতে শিশুকন্যাকে আটকে রেখেছিল। কিন্তু, ভয় পেয়ে তারা তাকে খুন করে।

এখানেই শেষ নয়। এরপর জাল নথি দেখিয়ে একটি সিমকার্ডও কেনে তারা। তারপর পেশায় প্লাইউডের ব্যবসায়ী মেয়েটির বাবাকে মুক্তিপণের জন্য ফোন করে।

দুই অভিযুক্তের বিরুদ্ধেই খুনের মামলা শুরু হয়েছে। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget