এক্সপ্লোর
৭ লক্ষ টাকায় কিশোরী মেয়েকে ‘বিক্রি’, গ্রেফতার বাবা সহ ৪

জয়পুর: কিশোরী কন্যাকে বিক্রির অভিযোগে গ্রেফতার বাবা! একই অভিযোগে গ্রেফতার আরও তিনজন। ঘটনাট জয়পুরের।
খবরে প্রকাশ, নিজের ১৪ বছরের মেয়েকে ৭ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগ উঠেছে রাজস্থানের আলওয়ার জেলার লক্ষ্ণণগড়ের বাসিন্দা বলবীর সিংহের বিরুদ্ধে।
এই ঘটনায় পুলিশ অভিযুক্ত বাবা ছাড়াও আরও তিনজন—লীলাধর জাট, ঈশ্বর সিংহ এবং হরিয়ানার বাসিন্দা সুভাষ অগ্রবালকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ১২০বি ধারা আরোপ করা হয়েছে।
জানা গিয়েছে, অগ্রবাল পরিবারের সদস্যের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এই রফা করে মেয়েটির বাবা। গ্রামবাসীদের থেকে খবর পেয়ে অভিযুক্তদের পাকড়াও করে পুলিশ।
Before You Go
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে" : Sayantan Basu

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















