এক্সপ্লোর

পাক অধিকৃত কাশ্মীরে সক্রিয় জঙ্গি ট্রেনিং ক্যাম্প বেড়ে ৫৫, গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে জানাল সরকার

নয়াদিল্লি: গত ৪ মাস ধরে ভারত-পাকিস্তান সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় ৫৫টি জঙ্গি প্রশিক্ষণ শিবির চলছে পাকিস্তানের মদতে। সেখান থেকেই ট্রেনিং পাওয়া সন্ত্রাসবাদীদের জম্মু ও কাশ্মীরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সন্ত্রাস ছড়ানোর জন্য। গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে সরকারি কর্তারা জানিয়েছেন, আগে থেকে সেখানে এমন ক্যাম্প ছিল ৩৫টি। এ বছরে অন্তত ২০টি নতুন ক্যাম্প খোলা হয়েছে। গত সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়, একাধিক ঘাঁটি জঙ্গিরাই সরিয়ে আরও ভিতরে নিয়ে যায়। কিন্তু সেই ক্যাম্পগুলিতে গত জানুয়ারি থেকে আবার পুরোদমে তত্পরতা শুরু হয়েছে, তার ওপর নতুন করে ২০টি শিবির খুলেছে জঙ্গিরা। সব মিলিয়ে ৫৫টি শিবির চলছে রমরম করে। অর্থাত্ ভারতীয় সেনার অভিযান সত্ত্বেও অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের দাপাদাপি বন্ধ হয়নি। চলতি বছরের প্রথম ৪ মাসে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ৬০টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ১৫ জঙ্গি জম্মু ও কাশ্মীরে ঢুকতে পেরেছে বলে সূত্রটি জানিয়েছে। গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে প্রশাসনিক কর্তারা এও জানিয়েছেন, বর্তমানে কাশ্মীর উপত্যকায় সক্রিয় প্রায় ১৬০ সন্ত্রাসবাদী। পাকিস্তানে বসে থাকা তাদের হ্যান্ডলাররা নিরাপত্তাবাহিনীর ওপর হামলার মাত্রা বাড়ানোর নির্দেশ দিয়েছে যাতে উত্তেজনা বহাল থাকে, নিয়ন্ত্রণ রেখায় ব্যতিব্যস্ত করে রাখা যায় ভারতের নিরাপত্তাবাহিনীকে। ৮ মে থেকে গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে প্রশাসন কাজ চালাবে শ্রীনগর থেকে, তাই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি সেখানে একের পর এক হামলা চালিয়ে বাহিনীকে চাঙ্গা করে রাখতে চাইছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget