এক্সপ্লোর

ত্রিপুরায় ভোট পড়ল ৭৬ শতাংশ

আগরতলা: ত্রিপুরায় মোটের নির্বিঘ্নেই সম্পন্ন হল বিধানসভা ভোট। কোনও জায়গা থেকেই গোলমালের খবর পাওয়া যায়নি। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, দু’টি বোমা উদ্ধার করা হয়। সেগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। দিনের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, এদিন ভোট পড়েছে ৭৬ শতাংশ। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ২৫.৭৩ লক্ষ মানুষ। গত বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের হার ছিল ৯১.৮২ শতাংশ। আবার ২০১৪ লোকসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৪.৩২ শতাংশ।

চারবারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে তাদের পুরনো গড় ধরে রাখার লড়াই করছে সিপিএম। উল্টোদিকে দ্রুত উঠে আসা বিজেপি এবার বামেদের অবসান ঘটিয়ে পূর্ব ভারতের এই রাজ্য দখলের স্বপ্ন দেখছে। ত্রিপুরায় বিধানসভা আসন ৬০টি। ভোট হচ্ছে ৫৯টিতে, চরিলাম কেন্দ্রের সিপিএম প্রার্থীর মৃত্যুর জেরে ওই কেন্দ্রে ভোট হবে ১২ মার্চ।

৫৯টি কেন্দ্রে মোট প্রার্থীসংখ্যা ৩০৭। ৫৬টি আসনে প্রার্থী দিয়েছে সিপিএম। তাদের জোটসঙ্গী ফরওয়ার্ড ব্লক, সিপিআই ও আরএসপি একটি করে আসনে প্রার্থী দিয়েছে। উল্টোদিকে বিজেপি লড়ছে ৫০টি আসনে। জোটসঙ্গী ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি লড়ছে বাকি আসনগুলিতে। কংগ্রেস লড়ছে ৫৮টি আসনে।

ভোটের ফল বার হবে ৩ মার্চ। সরকার গড়তে লাগবে ৩১টি আসন। ২০১৩-র বিধানসভা ভোটে সিপিএম ৪৯ ও কংগ্রেস ১০টি আসন পেয়েছিল। ১টি আসন পান নির্দল প্রার্থী।

কিন্তু গত ৫ বছরে রাজনৈতিক রসায়ন পুরোপুরি বদলে গিয়েছে এ রাজ্যে। সিপিএমকে টক্কর দিতে দারুণভাবে উঠে এসেছে বিজেপি। শেষ কয়েকটি ভোটে দুর্দান্ত ফল তাদের আশাবাদী করে তুলেছে। বিজেপি সভাপতি অমিত শাহ ভোটপ্রচারে এসে রাজ্যবাসীকে আহ্বান করেছেন, মানিক ফেলে হিরে নিতে। ৩ মার্চ জানা যাবে সেই আহ্বানে কান দিয়েছেন কিনা ত্রিপুরাবাসী।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget