এক্সপ্লোর

পুলওয়ামায় গুলির লড়াই, নিহত আট নিরাপত্তারক্ষী, খতম তিন জঙ্গি

শ্রীনগর: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় চার জন সিআরপিএফ জওয়ান সহ আট জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। পাল্টা গুলিতে খতম তিন জঙ্গি। গুলির লড়াই শেষ হয়েছে। দুই জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। তৃতীয় জঙ্গির দেহ উদ্ধার করার জন্য তল্লাশি চলছে। এটি আত্মঘাতী জঙ্গি হামলা বলে জানিয়েছেন শ্রীনগরের ১৫ নম্বর বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল জে এস সান্ধু। DIHuL6SV0AcpaJ6 পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ভোর রাতে পুলওয়ামার একটি পুলিশ লাইন লক্ষ্য করে আচমকা হামলা চালায় তিন জঙ্গির একটি দল। জানা গিয়েছে তাদের কাছে প্রচুর অস্ত্র ছিল। আজকে যে বাড়িটি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গি দলটি, সেখানে মূলত পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা ছিল। জোর করে বাড়িটির ভেতর ঢুকে গিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গ্রেনেডও ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে। এই হামলার ঘটনায় প্রথমে এক পুলিশ কর্মীর মৃত্যুর খবর পাওয়া যায়। পরে দুই সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। পরে জানা যায়, চার সিআরপিএফ জওয়ান, জম্মু ও কাশ্মীর পুলিশের এক কনস্টেবল এবং তিনজন স্পেশাল পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। এদিকে যে বাড়িতে ঢুকে পড়ে হামলা চালিয়েছে জঙ্গিরা, সেখান আটকে পড়া পুলিশকর্মীদের বের করে নিয়ে আসা হয়েছে। পাশের একটি বাড়িও খালি করে দেওয়া হচ্ছে। প্রাথমিক ভাবে খবর ছিল, জঙ্গিরা কাছের একটি তিনতলা বাড়ি থেকে আক্রমণ চালাচ্ছে। সেখানে প্রচুর পুলিশ আটকে রয়েছে বলে জানা যায়। যদিও পরে সেই খবর সত্য নয় বলে জানান পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক। ঘটনাস্থলে প্রচুর পুলিশকর্মী ও সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে, জানিয়েছেন আইজি মুনির আহমেদ খান।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget