এক্সপ্লোর
বীতশ্রদ্ধ জীবন নিয়ে, বাড়িতেই চিতা সাজিয়ে আত্মাহুতি ৯০-এর বৃদ্ধার

মুম্বই: পশ্চিম মহারাষ্ট্রে এক বৃদ্ধা নিজের হাতে তৈরি চিতায় আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। ৯০ বছরের ওই বৃদ্ধা নির্মোহ হয়ে গিয়েছিলেন জীবন সম্পর্কে। কোলাপুর জেলার কাগাল তহশিলে ঘটেছে এই ঘটনা। বৃদ্ধার নাম কাল্লাভ্যা দাদু কাম্বলে। স্থানীয় বামানি গ্রামে ছেলে ভিত্তলের পাশের বাড়িতে একাই থাকতেন তিনি। ১৩ তারিখ সন্ধেয় ভিত্তলের মেয়ের কাছে খাবার খেয়ে কাল্লাভ্যা নিজের বাড়িতে ঘুমোতে চলে যান। বাড়ির দরজা বন্ধ করে নিজের হাতে কাঠের টুকরো আর গোবর দিয়ে নিজেরই চিতা সাজান তিনি। তাতে কেরোসিন তেল ঢেলে দেশলাই কাঠি জ্বেলে দেন। তারপর উঠে বসেন তাতে। পরদিন সকালে তাঁর নাতনি তাঁর জন্য দুধ নিয়ে এলে দরজা খোলেননি কাল্লাভ্যা। ভিত্তল এসে দরজা ভেঙে ঢুকে ঘরের মাঝখানে ছাই ও কিছু আধপোড়া দেহাংশ দেখতে পান। পুলিশ মনে করছে, জীবন সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে গিয়েই এভাবে আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধা। তারা দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা রুজু করেছে, ঘটনার তদন্ত চলছে।
Before You Go
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
জেলার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















