এক্সপ্লোর

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ করা বাধ্যতামূলক, জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বই: ১২ ডিজিটের বায়োমেট্রিক পরিচিত নম্বর অর্থাত আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ বাধ্যতামূলক, বিন্দুমাত্র সংশয়ের অবকাশ না রেখে শনিবার জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক। তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) পেশ হওয়া এক আবেদনের জবাব উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক হয়েছে, এমন কোনও নির্দেশ এখনও পর্যন্ত তারা জারি করেনি। এ নিয়ে সংশয় ছড়ানোয় আজ কেন্দ্রীয় ব্যাঙ্কের বিবৃতিতে ওই রিপোর্ট খারিজ করে বলা হয়, রিজার্ভ ব্যাঙ্ক পরিষ্কার করে দিচ্ছে যে, অবৈধ আর্থিক লেনদেন রোধ (মেইটেন্যান্স অব রেকর্ডস) দ্বিতীয় সংশোধনী রুলস, ২০১৭ অনুসারে আধার নম্বর ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ আবশ্যিক হয়েছে। এই নিয়ম বিধিবদ্ধ এবং এর ফলে পরবর্তী কোনও নির্দেশের অপেক্ষায় না থেকে ব্যাঙ্কগুলিকেও তা কার্যকর করতে হবে। গত জুনেই নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও ৫০ হাজার টাকা ও তার বেশি অঙ্কের আর্থিক লেনদেনের বেলায় আধারের উল্লেখ বাধ্যতামূলক করে সরকার। সরকারি বিজ্ঞপ্তিতে এও জানিয়ে দেওয়া হয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব বর্তমান ব্যাঙ্ক গ্রাহককে আধার নম্বর জমা দিতে হবে, নয়তো নিষ্ক্রিয় হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। একাধিক প্যান ব্যবহার করে কর ফাঁকি এড়াতে ২০১৭-র সাধারণ বাজেটে আধার নম্বর প্যান-এর যুক্ত করার বাধ্যতামূলক করা হয়েছে। ২০০৫-এর অবৈধ আর্থিক লেনদেন রোধ (মেইটেন্যান্স অব রেকর্ডস) রুলে সংশোধন করে দেওয়া বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, ৫০ হাজার টাকা বা তার বেশি অর্থের যাবতীয় আর্থিক লেনদেনের সময় প্যানের সঙ্গে আধার অথবা ফর্ম ৬০ জমা দিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম

ভিডিও

Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget