এক্সপ্লোর

সৌদিতে আটক প্রায় ১০ হাজার ভারতীয়কে দেশে ফেরানো হবে: সুষমা

নয়াদিল্লি: সৌদি আরবে আটকে পড়া প্রায় ১০ হাজার ভারতীয়কে দেশে ফেরানো হবে বলে জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এদিন সংসদের উভয় কক্ষেই লিখিত বিবৃতি পাঠ করে সুষমা বলেন, ইতিমধ্যেই সেখানে অনাহারে থাকা ভারতীয়দের জন্য খাবার পৌঁছে গিয়েছে। তাঁর দাবি, আটকে পড়া ব্যক্তিদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে শীঘ্রই সৌদির উদ্দেশে রওনা দেবেন বিদেশ প্রতিমন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) ভি কে সিংহ। সৌদিতে বসবাসকারী ভারতীয়দের দুরবস্থা প্রসঙ্গে এদিন সংসদে উদ্বেগ প্রকাশ করা হয়। সেই প্রেক্ষিতেই এদিন সুষমা বলেন, ভারতীয় দূতাবাসের মাধ্যমে সেখানে অভূক্তদের খাবার জোগান দেওয়া হচ্ছে। এর জন্য পাঁচটি শিবিরও খোলা হয়েছে। বিদেশমন্ত্রীর দাবি, একজন ভারতীয়ও অনাহারে থাকবেন না। আমরা সকলকে দেশে ফিরিয়ে আনব। আটকে পড়া ভারতীয়দের চটজলদি ভিসা তৈরি করাটা সমস্যার বিষয়। কারণ, সৌদি নিয়মানুসারে, কর্মচারীদের ভিসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন। অর্থাৎ, কোনও কর্মচারী যে সংস্থার অধীনে কাজ করেন, সেই সংস্থার অনুমতি ছাড়া সৌদি ছাড়তে পারবেন না ওই কর্মী। কিন্তু, এখানে পরিস্থিতি অন্যরকম। এই ভারতীয়রা যে সব সংস্থায় কাজ করতেন, সেই সংস্থার দফতর বন্ধ করে পাততাড়ি গুটিয়ে সৌদি ছেড়ে চলে গিয়েছে মালিক-পক্ষ। ফলে, এখন কর্মহীন হয়ে অনাহারে দিন কাটাচ্ছেন ওই ভারতীয়রা। এই পরিস্থিতিতে সৌদি প্রশাসনের সঙ্গে কূটনৈতিক স্তরের মাধ্যমে আটকে পড়া ভারতীয়দের ভিসা তৈরি করাতে তৎপর হয়েছে ভারত। পাশাপাশি, ওই কর্মীরা যাতে তাদের বকেয়া বেতনও পান, তারজন্যও সৌদি প্রশাসনের দ্বারস্থ হয়েছে ভারত।    

সেরা শিরোনাম

Job in Antarctica: মাসে ২ লক্ষ ৬৫ হাজার টাকা বেতন, শুধু পেঙ্গুইন গুনতে হবে, আন্টার্কটিকায় চাকরির সুযোগ
মাসে ২ লক্ষ ৬৫ হাজার টাকা বেতন, শুধু পেঙ্গুইন গুনতে হবে, আন্টার্কটিকায় চাকরির সুযোগ
Telangana News: দশেরায় গণধর্ষণের শিকার কিশোরী, রাতভর নির্যাতন চালাল ৭ পাষণ্ড, অপরাধে শামিল ৩ নাবালকও
দশেরায় গণধর্ষণের শিকার কিশোরী, রাতভর নির্যাতন চালাল ৭ পাষণ্ড, অপরাধে শামিল ৩ নাবালকও
Christian Family Allegation : 'যিশুকে বিশ্বাস করি, তাও জোর করে অঞ্জলি দিইয়েছে', চন্দ্রকোণায় চাঞ্চল্যকর অভিযোগ
'যিশুকে বিশ্বাস করি, তাও জোর করে অঞ্জলি দিইয়েছে', চন্দ্রকোণায় চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Arnab: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, কেন এই নামকরণ? কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, কেন এই নামকরণ? কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?

ভিডিও

Suvendu Adhikari News : কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, সেখানে তাঁকে দেওয়া হল গার্ড অব অনার
Chorbagan Stampede: চোরবাগানকাণ্ডের তদন্তে এখনও পর্যন্ত ৬০ জনের বয়ান সংগ্রহ
Mandarmani News : মন্দারমণিতে উদ্ধার আরও এক জনের দেহ, সমুদ্রে ডুবে মৃত ২ | ABP Ananda
Dehradun News: কেদারনাথ যাওয়ার পথে বিপত্তি,মাঝআকাশে প্রযুক্তিগত ত্রুটি, স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণ
Chorbagan Stampede: গতকালই খোলা হয় চোরবাগানের প্য়ান্ডেলের সামনের অংশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Job in Antarctica: মাসে ২ লক্ষ ৬৫ হাজার টাকা বেতন, শুধু পেঙ্গুইন গুনতে হবে, আন্টার্কটিকায় চাকরির সুযোগ
মাসে ২ লক্ষ ৬৫ হাজার টাকা বেতন, শুধু পেঙ্গুইন গুনতে হবে, আন্টার্কটিকায় চাকরির সুযোগ
Telangana News: দশেরায় গণধর্ষণের শিকার কিশোরী, রাতভর নির্যাতন চালাল ৭ পাষণ্ড, অপরাধে শামিল ৩ নাবালকও
দশেরায় গণধর্ষণের শিকার কিশোরী, রাতভর নির্যাতন চালাল ৭ পাষণ্ড, অপরাধে শামিল ৩ নাবালকও
Christian Family Allegation : 'যিশুকে বিশ্বাস করি, তাও জোর করে অঞ্জলি দিইয়েছে', চন্দ্রকোণায় চাঞ্চল্যকর অভিযোগ
'যিশুকে বিশ্বাস করি, তাও জোর করে অঞ্জলি দিইয়েছে', চন্দ্রকোণায় চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Arnab: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, কেন এই নামকরণ? কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, কেন এই নামকরণ? কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
PM Kisan : দীপাবলির আগেই পাবেন ২০০০ টাকা, এই দিন চেক করবেন ব্যাঙ্ক অ্য়াকাউন্ট, সরকার করল ঘোষণা
দীপাবলির আগেই পাবেন ২০০০ টাকা, এই দিন চেক করবেন ব্যাঙ্ক অ্য়াকাউন্ট , সরকার করল ঘোষণা
Malda: মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়
মাঝরাতে চাঁচল থানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য গোটা এলাকায়
India-Pakistan Conflict: ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি’, ফের কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প, কোন উপায়ে, তাও জানালেন
‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি’, ফের কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প, কোন উপায়ে, তাও জানালেন
Austen : অস্টেনের ধাক্কায় তছনছ সব, বিদ্যুৎহীন বাড়ির পর বাড়ি, শিয়রে আরেক ঝড়, ব্রিটেনে বিরাট বিপদ?
অস্টেনের ধাক্কায় তছনছ সব, বিদ্যুৎহীন বাড়ির পর বাড়ি, শিয়রে আরেক ঝড়, ব্রিটেনে বিরাট বিপদ?
Embed widget